ICC World Cup 2023: ‘কোনও অসম্মান করিনি’, ট্রফি বিতর্কে ঔদ্ধত্যের সুরেই জবাব দিলেন মিচেল মার্শ
বিশ্বকাপ ফাইনালের পর কেটে গিয়েছে প্রায় দুই সপ্তাহের কাছাকাছি সময়।কিন্ত মিশেল মার্শকে নিয়ে বিতর্কের রেশ কিছুতেই কাটছে না। বিশ্বকাপ জয়ের পর পানীয় হাতে ট্রফির উপর পা তুলে সেলিব্রেট করছিলেন মিচেল মার্শ। এই ছবি ঘিরে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। অবশেষে বিতর্কিত বিষয়টি নিয়ে মুখ খুললেন অজি তারকা ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমে স্টার্ক বলেন, 'আমি সেই ছবিতে কোনও অসম্মান করিনি বিশ্বকাপ ট্রফিকে। আমি এই বিষয়টি খুব বেশি চিন্তা করিনি, আমি সোশ্যাল মিডিয়াতে বেশি কিছু দেখিনি, যদিও সবাই আমাকে বলেছে বিষয়টি এখন বন্ধ হয়ে গেছে। এর মধ্যে বিতর্কের কিছুই নেই।'

একইসঙ্গে স্টার্ক বলেন, ' আমরা অস্ট্রেলিয়ার হয়ে খেলছি এই সত্যটিকে আমাদের সম্মান করতে হবে এবং এটি ভারতের বিরুদ্ধে একটি সিরিজ যা সবসময়ই বড়। তবে এর মানবিক দিকও রয়েছে, ছেলেরা সবেমাত্র একটি বিশ্বকাপ জিতেছে সেটি উদযাপন করার জন্য বাড়ি ফিরে গেলে তাতে অন্যায়ের কিছু নেই।'
বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, মেজাজে দু'টি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। এই ছবি নিয়েই শুরু হয় সমালোচনা।
উত্তরপ্রদেশের আলিগড়ের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী পণ্ডিত কেশব। তাঁর অভিযোগের একটি প্রতিলিপি পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরেও। তিনি চাইছেন, মার্শের বিরুদ্ধে কড়া শাস্তির সিদ্ধান্ত নেওয়া হোক। সংশ্লিষ্ট সমাজকর্মী জানিয়েছেন, মার্শ যাতে ভবিষ্যতে কোনও দিন ভারতে খেলতে না পারেন তার ব্যবস্থা করতে হবে। বিশ্বকাপের ট্রফির সঙ্গে এ রকম ব্যবহার কোনও ভাবেই মানা যায় না বলে দাবি তাঁর।
ভারতীয় সমর্থকরা বিশ্বজয়ের স্বপ্নভঙ্গে কষ্ট পেয়েছেন এমনিতেই। তার উপর মার্শের এমন ভঙ্গিতে পোজ দিয়ে ছবি আগুনে ঘি ঢেলেছে। অনেকের মতে, তিনি যা করেছেন তাতে ১৪০ কোটি ভারতীয়র অপমান হয়েছে। তিনি এফআইআরের একটি কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও পাঠিয়েছেন।
গোটা বিশ্বকাপে দুর্দান্ত খেলেও ফাইনালে হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। দেশের মাটিতে দ্বিতীয় বার বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকেছে ভারতের।












Click it and Unblock the Notifications