ICC World Cup 2023: স্টার্কের মহানুভবতা, মানকাডিংয়ের সুযোগ হাতছাড়া করে দিতে হল বড় খেসারত
ক্রিকেটে মাঠে আগ্রাসনের জন্য বিখ্যাত অস্ট্রেলিয়া। প্রতিপক্ষকে মানসিকভাবে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্যই তাদের বিশেষ পরিচিত আছে। প্রতিপক্ষকে আউট করার নুন্যতম সুযোগ পেলেও তা হাতছাড়া করেন না অজি ক্রিকেটাররা। কিন্তু সেই অস্ট্রেলিয়াই বিশ্বকাপের মঞ্চে দেখাল মহানুভবতা। মানকাডিং-র দুইবার সুযোগ পেয়েও আউট করলেন না প্রতিপক্ষ ব্যাটসম্যানকে।
বিশ্বকাপের ম্যাচে লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দ্বীপরাষ্ট্রের দলটি। কিন্তু এই ম্যাচে একবার নয় দুইবার কুশল পেরেরাকে মানকাডিং আউট করার সুযোগ পেয়েছিলেন মিচেল স্টার্ক। কিন্তু দুইবারই সেই সুযোগ নিলেন না অজি পেসার।

এর পরের ঘটনা ঘটল ইনিংসের পঞ্চম ওভারে। স্টার্ক বল পিচে ফেলার আগেই ফের পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে যান কুশল। পেরেরার এহেন আচরণ দেখে মাথা ঠান্ডা রাখতে পারেননি স্টার্ক। তিনি কুশল ডেকে নিজের রাগ প্রকাশ করেন এবং নিজেই সরাসরি সতর্ক করেন দ্বীপরাষ্ট্রের ব্যাটসম্যানকে।
#Australia Starc giving warning to Kushal Parera.😂😂#AUSvSL #ICCCricketWorldCup #WorldCup2023 pic.twitter.com/UL57iNKYwa
— Abhishek Singhal (@abhitweets20) October 16, 2023
কিন্তু মহানুভতার পরিচয় দিতে গিয়ে দলের বিপদ বাড়ালেন স্টার্ক। দুইবার জীবন পেয়ে ব্যাট হাতে বড় রান করলেন কুশল পেরেরা। ৮২ বেল ৭৮ রানের ইনিংস খেলেন দ্বীপরাষ্ট্রের এই ব্যাটসম্যান।
এরআগেও মানকাডিং-র সুযোগ পেলেও তা কাজে লাগাননি স্টার্ক। ২০২২ সালে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সুযোগ পেয়েও জস বাটলারকে আউট করেননি স্টার্ক।এক সাক্ষাৎকারে স্টার্ক বলেন, ''এর একটা সহজ বিকল্প আছে। যখনই কোনও ব্যাটার বল করার আগে ক্রিজের বাইরে বার হবে তখনই দলের মোট রান থেকে এক রান কেটে নিতে হবে। তা হলেই ব্যাটার সতর্ক হবে।''













Click it and Unblock the Notifications