ICC CWC 2023: বিশ্বকাপে বিতর্ক বাংলাদেশের পিছু ছাড়ছে না, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারে ক্ষমা চাইলেন লিটন

ICC World Cup 2023: বিশ্বকাপে বিতর্ক বাংলাদেশের পিছু ছাড়ছে না কিছুতেই। তামিম ইকবালের বিশ্বকাপ থেকে বাদ পড়ায় শাকিব আল হাসানের ভূমিকা নিয়ে কম জলঘোলা হয়নি।

এবার বংলাদেশকে নয়া অস্বস্তিতে ফেললেন ওপেনার লিটন দাস। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই তারকা এবার দুর্ব্যবহার করলেন পুনেতে। যার জেরে আজ ক্ষমাও চাইলেন।

ICC CWC 2023: বিশ্বকাপে বিতর্ক বাংলাদেশের পিছু ছাড়ছে না

নিরাপত্তারক্ষীদের দিয়ে বাংলাদেশের সাংবাদিকদের টিম হোটেলের লবি থেকে বের করে দেওয়ার অভিযোগ লিটনের বিরুদ্ধে। বাংলাদেশের সাংবাদিকদের দাবি, নিজের খারাপ ফর্ম। ফলে চাপে রয়েছেন লিটন। তবে তাতে তাঁর সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অধিকার জন্মায় না। আইসিসি প্লেয়ারদের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়াতেই সাংবাদিকরা সেখানে যান।

বাংলাদেশের সাংবাদিকদের কথায়, দল যেখানে যাবে বাংলাদেশের সাংবাদিকরাও সেখানে যাবেন। যেদিন ঘটনাটি ঘটেছে, তার আগে তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ কথা বলেছেন বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে। কিন্তু লিটন যা করেছেন তা গ্রহণযোগ্য নয়। ভারতের মুখোমুখি হওয়ার আগে তাই নয়া বিতর্কে বিদ্ধ বাংলাদেশ।

লিটন দাস আজ ফেসবুকে ক্ষমা চেয়ে লেখেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখপ্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পিছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।

ICC CWC 2023: বিশ্বকাপে বিতর্ক বাংলাদেশের পিছু ছাড়ছে না

বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদের কথায়, বিসিবি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। হয়তো সাংবাদিকদের বের করে দেওয়ার কথাটাও তিনি বলেননি। হয়তো অস্বস্তি বোধ করছিলেন। আমি যেহেতু ছিলাম না, তাই সঠিক উত্তরটা দিতে পারব না। তবে অস্বস্তি বোধের কথাই তিনি নিরাপত্তারক্ষীদের জানিয়ে থাকতে পারেন। তাঁরা বিষয়টি কীভাবে জানিয়েছেন তা বলতে পারছি না।

মাহমুদ আরও বলেছেন, সাংবাদিকরা কষ্ট করে বাংলাদেশ থেকে এসেছেন। এটা আমাদের দেশের জন্যও লজ্জাজনক ব্যাপার, যদি আমাদের মিডিয়াকে এখান থেকে সরে যেতে বলা হয়। এটা আমাদের জন্য ঠিক না। আমরা সব সময় আপনাদের ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য উৎসাহ দিই। আমরা সবাই ভেবেছি, লিটন এটা কীভাবে বলল!

বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, মাহমুদকে আজ লিটন বলেছেন, আমি কোনোভাবেই কাউকে ছোটো করতে চাইনি। এটা আমার ভুল হয়েছে। আমি অস্বস্তিবোধ করছিলাম বলেই বলেছি। মাহমুদ বলেন, বাংলাদেশের কোনও খেলোয়াড় এর আগে কখনও এমনটা করেনি। লিটনকেও আমি কখনও উদ্ধত দেখিনি।

টিম ডিরেক্টর এদিন বলেন, দল হারলে অনেক সময় নেগেটিভিটি কাজ করে। নিজেদের গুটিয়ে রাখতে চায়। আমরা চেষ্টা করছি একসঙ্গে বাইরে গিয়ে ডিনার করার এবং সব কিছু করার। তবে দিন শেষে শারীরিক চাপের চেয়েও মানসিক চাপটা অনেক বেশি। রান করতে পারছে না সেটা সমস্যা তৈরি করছে। ওই সব কারণে কিছু হয়েছে কি না, জানি না। কিন্তু আমি বাংলাদেশ ক্রিকেট দল এবং বিসিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আমরা চাই আপনারা বিষয়টাকে ইতিবাচকভাবে নিয়ে বাকি ৬ ম্যাচেও সমর্থন করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+