ICC World Cup 2023: উন্মাদনা তুঙ্গে, বিশ্বকাপের কোন ম্যাচের টিকিট পাওয়া নিয়ে সংশয়ে লিয়েন্ডার?
বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি, ইতিমধ্যেই প্রতিটি ম্যাচে টিকিটের চাহিদা তুঙ্গে। টিকিট নিয়ে দর্শকদের চাহিদা সামাল দিতে আসরে নামতে হয়েছে বিসিসিআইয়কে। কিন্তু তাতেও সমস্যা মিটছে না। শুধু সাধারণ মানুষরাই নন, বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করলেন দেশের টেনিস আইকন লিয়েন্ডার পেজও। ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপের সাক্ষী থাকতে চান লি, কিন্তু টিকিট পাবেন কীভাবে সংশয়ে লিয়েন্ডার।
শুক্রবার সন্ধ্যায় ইডেনে বিশ্বকাপের ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে সিএবিতে এসেছিলেন লি্য়েন্ডার। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে বিশ্বকাপের কোন ম্যাচ দেখতে যাবেন তা নিয়ে প্রশ্ন করা হয়? এর উত্তরে ভারত বা পাক ম্যাচের কথা বললেও লি সংশয় প্রকাশ করেন সেই ম্যাচের টিকিট পাওয়া নিয়ে।

লিয়েন্ডার বলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সবচেয়ে উন্মাদনা হচ্ছে।আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়াই হবে সবচেয়ে কঠিন। আশা করছি বিশ্বকাপে ভারত সাফল্য পাবে। ঘরের মাঠে খেলা। ভারতীয় দলের জন্য শুভেচ্ছা রইল। তাই আমি ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের অপেক্ষায় আছি। কলকাতায় প্রচুর আবেগ আছে। এখানে ভারতকে হারানো কঠিন।'
টেনিস কোর্টের মানুষ হলেও কলকাতায় বেড়ে উঠা লিয়েন্ডারও ক্রিকেটের ভক্ত। এই প্রসঙ্গে লি বলেন, ' আমি টেনিসের লোক ঠিকই, তবে আমি পার্ক স্ট্রিটে বেড়ে উঠেছি। ছোটবেলায় ইডেনে আতসবাজির প্রদর্শন দেখতাম। তরুণ বয়স থেকেই এই ইডেনের দর্শক আমাকে অনুপ্রাণিত করেছে। কপিল দেব, সুনীল গাভাসকরের ভারতীয় দলের খেলা দেখেছি এই ইডেনে বসে। ভিভ রিচার্ডস, অ্য়ালান বর্ডারকে দেখেছি। ক্রিকেট আমাদের দেশে ক্রিকেট বিরাট উচ্চতায় গিয়েছে। আমার তিন দশকের কেরিয়ারে সেটা উপলব্ধি করেছি।'

শুধু টেনিস নয় ক্রিকেট নিয়েও সমান ওয়াকিবহাল লি। ভারতের টেনিস আইকন বলেন, খেলাটার মান এখন আরও বেড়েছে। ক্রিকেট গ্লোবাল সাফল্য পেয়েছে। আইপিএল বিশ্বের সেরা লিগ। মেয়েরাও এখন সমান টাকা পাচ্ছে। এটা দারুণ একটা দিক।ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। আমার বিশ্বাস, সিএবি বিশ্বকাপ আয়োজনে দারুণ সফল হবে।'

লিয়েন্ডার ইডেনে এসেছিলেন ওয়ান ডে বিশ্বকাপের ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে ইডেন থেকে ভারতীয় ক্রিকেটারদের গলায় সোনার অলিম্পিক্স পদক দেখার স্বপ্নও উস্কে দিলেন লিয়েন্ডার পেজ। ইডেনে বসে বললেন, 'আমার মনে হয়, অলিম্পিক্সে ক্রিকেটকে রাখা উচিত। সেখানে সোনার পদক জেতার ক্ষমতা আছে ভারতীয় ক্রিকেটারদের।'












Click it and Unblock the Notifications