ICC World Cup 2023: কপিল দেব কি দুষ্কৃতীদের খপ্পরে? বিশ্বকাপের আগে ভাইরাল ভিডিও দেখে চিন্তায় গম্ভীর

ICC World Cup 2023: বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। চলতি মাসের ২৯ তারিখ থেকে শুরু হয়ে যাবে প্রস্তুতি ম্যাচ। তার আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে উদ্বেগ বাড়ল ক্রিকেটপ্রেমীদের।

শুধু সাধারণ ক্রিকেটপ্রেমীরাই নন। তিরাশির বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক নিরাপদে আছেন কিনা ভিডিও শেয়ার করে তা জানতে চাইলেন গৌতম গম্ভীর।

ICC World Cup 2023: কপিল দেব কি দুষ্কৃতীদের খপ্পরে?

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হাত-মুখ বেঁধে কপিল দেবকে ধরে একটি পরিত্যক্ত ঘরের দিকে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। কপিলের চোখেমুখে উদ্বেগের ছাপ। যে ঘরের দিকে কপিলকে নিয়ে যাওয়া হচ্ছে বলে দেখা যাচ্ছ ৭ সেকেন্ডের ভিডিওটিতে তাতে এক লাঠিধারী ব্যক্তির দেখা মিলেছে। বারান্দায় রাখা হয়েছে বেশ কিছু বস্তা, সামনে রয়েছে ইটের সারিও।

গৌতম গম্ভীর এই ভিডিওটি এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, আর কেউ কি এই ক্লিপটি পেলেন? আশা করব, কপিল দেবকে বাস্তবে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। কপিল পাজি ভালোই আছেন। এক ক্রিকেট ভক্ত টুইটে লিখেছেন, তিরাশির বিশ্বকাপজয়ীকে কি বন্দি করা হয়েছে? একজন আবার লিখেছেন, এই ধরনের ভিডিও দিয়ে বিভ্রান্ত করা ঠিক নয়।

ক্রিকেটপ্রেমীদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় লেখেন, প্রার্থনা করব কপিল দেবের এই ধরনের ভিডিও যেন সত্যি না হয়, তিনি ভালো থাকুন। উল্লেখ্য, সম্প্রতি জম্মু-কাশ্মীরের গল্ফ প্রতিযোগিতার সাংবাদিক বৈঠকে কপিল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। এ ছাড়া তিনি হাজির ছিলেন কাশীতে, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস অনুষ্ঠানে।

ICC World Cup 2023: কপিল দেব কি দুষ্কৃতীদের খপ্পরে?

কপিলের সঙ্গে বারাণসীতে সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর। মোদীর হাত ধরে কপিলকে কিছু বলতেও দেখা গিয়েছে। তারপরই এই ভিডিও দেখে আশঙ্কায় ভুগতে থাকেন কপিল-ভক্তরা। তবে স্বস্তির বিষয় একটাই, কপিল ভালোই আছেন, নিরাপদে আছেন। যে ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে তা কোনও বিজ্ঞাপনের শ্যুটিং বলে জানা যাচ্ছে। তবে কপিলের অভিনয় দক্ষতার তারিফ করতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+