ICC World Cup 2023: রানের শীর্ষে উইলিয়ামসন, শতরান হাতছাড়া করেও রেকর্ড গড়লেন কিউয়ি অধিনায়ক
বিশ্বকাপ শুরুর আগে থেকেই চোটের সমস্যায় ভুগছেন। আইপিএলে চোট পেয়ে বিশ্বকাপ খেলাই অনিশ্চিত হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড তারকার। হাঁটুর সঙ্গে এবার আঙুলেও চোট পেয়েছিলেন। সেইজন্য চলতি কাপে যুদ্ধে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলতে পেরেছেন কেন উইলিয়ামসন। তারই মধ্যে রেকর্ড বুকে নাম তুলে দিলেন কিউয়ি অধিনায়ক।
শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে শতরান না পেলেও দেশের ক্রিকেট ইতিহাসে নিজের স্থানকে আরও শীর্ষে তুললেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন তাঁর দেশের হয়ে আইসিসি একদিনের বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে ছাপিয়ে গিয়ে নয়া নজির গড়ে ফেললেন উইলিয়ামসন।

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ৭৯ বলে ৯৫ রানের দুরন্ত ইনিংস খেলেন উইলিয়ামসন। একদিনের বিশ্বকাপে এই মেগা ইভেন্টে এখনও পর্যন্ত ২৫ ম্যাচে ১০৮৪ রান করে ফেলেছেন কেন উইলিয়ামসন।গত ১৩ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ১০৭ রানে ৭৮ রানে আহত অবসৃত হন তিনি। আর এবার ২২ দিনের মাথায় মাঠে নেমে শাহিন শাহ আফ্রিদি-হ্যারিস রউফদের বিরুদ্ধে তাঁর করলেন ৭৯ বলে ৯৫ রান।
তৃতীয় কিউয়ি ব্যাটসম্যান হিসাবে বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ করেছেন।এর পাশাপাশি শনিবারের ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান পাকিস্তানের বিরুদ্ধেই করে ফেলল কিউয়িরা। নিউজিল্যান্ড ৫০ ওভারে ৪০১ রান তোলে। এটাই বিশ্বকাপে কিউয়িদের সর্বাধিক রান বিশ্বকাপে।












Click it and Unblock the Notifications