ICC World Cup 2023: বিশ্বকাপজয়ী অধিনায়কদের নিয়ে আইসিসির অনুষ্ঠান, থাকছেন না ইমরান, নেপথ্যের কারণ কী?
বিশ্বকাপের শুরুতে হয়নি কোনও উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্ট শুরুর আগের দিন শুধুমাত্র হয়েছিল ক্যাপ্টেন্স মিট। কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্য কোনও কর্মসূচিও পালন করেনি আয়োজক বিসিসিআই। টুর্নামেন্টের কোনও সমাপ্তি অনুষ্ঠান হবে কিনা তা এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু ফাইনাল ম্যাচে বিশ্বকাপজয়ী সব অধিনায়ককে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি।
বিশ্বকাপজয়ী অধিনায়কদের তালিকাতে আছেন পাকিস্তানের ইমরান খানও। কিন্তু পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খান আইসিসির মেগা অনুষ্ঠানে অংশ নিতে সম্ভবত পারবেন না। সাইফার মামলায় অভিযুক্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমান আদিয়ালা কারাগারে বন্দি। শুক্রবার তাঁর জামিনের আবেদনের শুনানি ছিল। কিন্তু শুক্রবার এই মামলার কোনও শুনানি হয়নি। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত হাজতেই থাকতে হবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে।

একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের খবর অনুসারে, আইসিসি বিশ্বকাপজয়ী সব অধিনায়কদের নিয়ে একটি অনুষ্ঠান করতে চলেছে। সেখানে কপিল দেব, স্টিভ ওয়া, রিকি পন্টিং সহ সব বিশ্বকাপজয়ী অধিনায়কদের আইসিসি। আমন্ত্রণ জানানো হয়েছে ১৯৯২ সালে পাকিস্তানের প্রথম ওয়ানডে বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক ইমরান খানকেও।
কিন্তু শুক্রবার জামিনের আবেদন নাকচ হয়ে যাওয়ায় ২০২৩ সালে ভারতে অনুষ্ঠানে ওয়ানডে বিশ্বকাপের মেগা অনুষ্ঠানে সম্ভবত অংশ নিতে পারবেন না ইমরান। শুক্রবার ইমরান খানের দলের (পিটিআই)পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'আদিয়ালা সংশোধনাগারে সাইফার মামলার শুনানি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে।'
প্রসঙ্গত, ২০২২ সালের অগাস্ট মাসে ইমরান খানকে গ্রেফতার করা হয়। গত বছরের মার্চ মাসে ওয়াশিংটনে নিযুক্ত পাক রাষ্ট্রদূত একটি গোপন নথি ইসলামাবাদে পাঠান। অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান এবং তাঁর তিন সহযোগী সেই নথি ফাঁস করেছিলেন। গত বছর অগাস্ট মাস থেকে জেলবন্দি অবস্থায় রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।
খেলা ছাড়ার পর রাজনীতিতে আসেন ইমরান খান। দল গঠন করে পাকিস্তানের ক্ষমতাতে আসেন। কিন্তু ক্রিকেটের পিচে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘুম উড়িয়ে দিলেও রাজনীতির পিচে খুব একটা সফল হতে পারেননি ইমরান। দেশের আভ্যন্তরীন কূটনীতির জালে বন্দি হন বিশ্বকাপজয়ী অধিনায়ক।












Click it and Unblock the Notifications