ICC World Cup 2023: উইকেটে রাখতে হবে ঘাস, কেমন হবে পিচের চরিত্র? একগুচ্ছ নির্দেশিকা পাঠাল আইসিসি
আগামী ৫ অক্টোবর থেকে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ২০১৬ সালের পর আবার ভারতের মাটিতে বসতে চলেছে আইসিসির কোনও আসর। প্রতিটি ভেন্যুতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভারতের দশটি শহরে হবে ৪৮টি ম্যাচ। বিশ্বকাপের জন্য কেমন পিচ বানাতে হবে? বাউন্ডিরার সর্বোচ্চ সীমাই বা কত হবে? এই সব কিছুর নির্দেশিকা পাঠিয়ে দিল আইসিসি।
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুসারে, আইসিসির পক্ষ থেকে মাঠ এবং পিচ সংক্রান্ত বিষয়ে প্রতিটি ভেন্যুতে নির্দেশিকা পাঠানো হয়েছে। ভারতে ম্যাচ হওয়া মানেই স্পিনারদের কাছে স্বর্গরাজ্য। পিচ থেকে স্পিনারদের পাশাপাশি পেসাররাও যাতে সুবিধা পান সেই ব্যবস্থা করতে বলা হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে।শিশির নিয়েও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

সর্বভারতীয় ইংরেজি দৈনি।কের প্রতিবেদন অনুসারে, 'উত্তর, পূর্ব এবং পশ্চিম ভারতের ভেন্যুতে গুলিতে বিশ্বকাপের সময় শিশির বড় ফ্যাক্টর হয়, বিশেষ করে চলতি বছর যে সময় বিশ্বকাপ রয়েছে।শিশিরের ফলে স্পিনারদের বাড়তি সুবিধা হয়। এরজন্য পিচে ঘাস রাখতে বলা হয়েছে। যাতে দলগুলি স্পিনারদের উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়।'
বাউন্ডারির সীমানা প্রসঙ্গে সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, 'সাধারণত আন্তর্জাতিক ম্যাচের সীমানা ৬৫ থেকে ৮৫ মিটারের মধ্যে হয়।আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে বাউন্ডারির সীমা ৭০ মিটারের মধ্যে করতে হবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি নির্দিষ্ট মাপ প্রতিটি ভেন্যুর জন্য চূড়ান্ত করা হয়েছে।'

২০১১ সালের পর কেটে গিয়েছে ১২ বছর। দুটি একদিনের বিশ্বকাপ গিয়েছে, পেরিয়েছে তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু ভারতের প্রাপ্তির ভাড়ার শূণ্যই থেকেছে। এবার রোহিত-বিরাটরা পারবেন দেশবাসীর স্বপ্নপূরণ করতে? টিম ইন্ডিয়ার সাম্প্রতিক ফর্ম কিন্তু স্বপ্ন দেখাচ্ছে।
২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছিল ভারত। বিশ্বকাপ জয়ের পর কেটে গিয়েছে ১২ বছর। ঘরের মাঠে ২০১১ সালের স্মৃতি ফিরিয়ে আনাই লক্ষ্য মেন ইন ব্লুর।ভারত কাপযদ্ধের অভিযান শুরু করবে ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে।তবে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ভারত পাকিস্তান ম্যাচই।

বিসিসিআই এই বিশ্বকাপকে আরও আকর্ষক করে তোলার জন্য একটি বিশেষ অভিযান শুরু করেছে। দেশের খ্যাতনামা ব্যক্তিত্বদের এই বিশ্বকাপ টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হচ্ছে। আর এই অভিযানের নাম দেওয়া হয়েছে, 'গোল্ডেন টিকিট ফর ইন্ডিয়া আইকনস'।












Click it and Unblock the Notifications