ICC World Cup 2023: বিশ্বকাপ জিততে প্রথম ম্যাচে জয় জরুরি, জানুন টিম ইন্ডিয়ার উদ্বোধনী ম্যাচের পরিসংখ্যান
রবিবার থেকে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার মিশন বিশ্বকাপ। ১২ বছর পর আবার ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। চিপকে মেগা ম্যাচে বিশ্বকাপে ভারতীয় দলের বোধনী ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যাদের বিরুদ্ধে শেষ প্রতিযোগিতামূলক সিরিজে জয় পেয়েছে ভারত। বিশ্বকাপের ১৩তম সংস্করনে মাঠে নামতে চলেছে ভারতীয় দল।
বিশ্বকাপসহ যে কোনও বড় টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ হয়। কারণ প্রথম ম্যাচে জয় পেলে দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। ১৯৭৫ থেকে ২০১৯, এর আগে ১২টি বিশ্বকাপের প্রথম ম্যাচে কেমন হয়েছিল টিম ইন্ডিয়ার ফলাফল? সেই পরিসংখ্যানই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

তবে চাকা ঘুরল ১৯৮৩ সালে এসে। বিগত দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে দুরন্তভাবে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে কপিল দেবের নেতৃত্বাধীন দল। ক্যারবিয়ানদের বিরুদ্ধে ৩৪ রানে জয় পায় ভারত।সেই ম্যাচে দারুণ বোলিং করেছিলেন রজার বিনি ও রবি শাস্ত্রী।
১৯৮৭ সালে চেন্নাইতে প্রথম ম্যাচে বর্ডারের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১ রানে হেরেছিল ভারত। ইতিহাসের পুনরাবৃত্তি হবে নাকি ভারত ২০২৩ সালে এসে সেই ম্যাচের বদলা নেবে সেটা জানার জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।

১৯৯৯ সালে প্রথম ম্যাচেও হারের মুখ দেখতে হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে সৌরভের ৯৭ এবং দ্রাবিড়ের ৫৪ রানের সৌজন্যে ২৫৩ রান তোলে ভারত। কিন্তু বোলারদের ব্যর্থতায় জয় আসেনি।
২০০৩ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬৮ রানে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করে সৌরভের ভারত। ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে অপ্রত্যাহিতভাবে হারে ভারত। ভারতের দেওয়া ১৯২ রানের টার্গেট সহজেই করে ফেলে শাকিবরা।
২০০৭ সালের বদলা ২০১১ সালে নেয় ভারত। ঢাকায় প্রথম ম্যাচে বাংলাদেশের ৮৭ রানে হারিয়ে চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করে ধোনির দল। ২০১৫ সালে চির প্রতিপক্ষ পাকিস্তানকে ৭৬ রানে হারিয়ে কাপ অভিযান শুরু করে ভারত।২০১৯ সালে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপের বোধন করে ভারত। সেই ম্যাচে শতরান করেন রোহিত শর্মা।












Click it and Unblock the Notifications