Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: শতরানে নতুন রেকর্ড ম্যাক্সওয়েলের, সচিনের কীর্তিকে স্পর্শ ওয়ার্নারের

ফিরোজ শাহ কোটলায় ঝড়ের নাম ম্যাক্সওয়েল। বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করলেন অজি তারকা ব্যাটসম্যান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪০ বলেই শতরান করেন ম্যাক্সওয়েল। সেইসঙ্গে বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে নতুন নজির তৈরি করলেন অস্ট্রেলিয়া‌ন এই ব্যাটসম্যান। মিডল ওর্ডারে নেমে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ধরা দিলেন ম্যাক্সওয়েল।ভেঙে দিলেন সব রেকর্ড।

এতদিন পর্যন্ত একদিনের বিশ্বকাপে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার কৃতিত্ব ছিল এইডেন মার্করামের। চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ৪৯ বলেই শতরান হাঁকিয়ে ছিলেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সেই রেকর্ড ভেঙে চুরমার। এবার ৪০ বলে শতরান করলেন ম্যাক্সওয়েল।

glenn maxwell

বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪৪ বলে ১০৬ রানের ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ৮টি ছক্কা দিয়ে। এরআগে ২০১৫ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ৫১ বলে শতরান করেছিলেন ম্যাক্সওয়েল।নিজের রেকর্ড ভাঙলেন সেইসঙ্গে গড়লেন নতুন কীর্তি।

চলতি বিশ্বকাপ শুরু হওয়ার আগে পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে কম বলে শতরানকারীদের তালিকায় দ্বিতীয়স্থানে ছিলেন ম্যাক্সওয়েল। শীর্ষে ছিলেন কেভিন ও ব্রায়ান। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৫০ বলেই শতরান করেছিলেন আয়ারল্যান্ডের এই ব্যাটসম্যান। কিন্তু চলতি বিশ্বকাপের শুরুতেই মার্করাম ৪৯ বলে শতরান হাঁকিয়ে কেভিনের রেকর্ড ভেঙে দেন। ফলে তিন নম্বরে চলে যান ম্যাক্সওয়েল। কিন্তু তিন থেকে সরাসরি এক নম্বরে উঠে এলেন অজি তারকা ব্যাটসম্যান।

ICC World Cup 2023

২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন এবি ডিভিলিায়ার্স। ২০১৯ সালে আফগানদের বিরুদ্ধে ৫৭ বলে শতরান করেন ইয়ান মর্গ্যা‌ন। চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলেই শতরান পূর্ণ করেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ৬৫ বলেই পাকিস্তা‌নের বিরুদ্ধে শতরান করেন।

বুধবার কমলা বাহিনির বিরুদ্ধে ম্যাচে ছয় নম্বরে ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল। ব্যাট করার শুরু থেকেই তাঁর ব্যাটে ঝড়ের আভাস পাওয়া যাচ্ছিল। অর্ধশতরান করার পর যেন স্লাইকোন দেখা গেল ম্যাক্সওয়েলের ব্যাটে। তাঁর শটে ছিল না কো‌নও ক্রিকেটীয় ব্যাখ্যা। কোটলার দর্শকদের জন্য ছিল বিনোদনের মহাধামাকা। নিজের সদ্যজাত সন্তানকে এই শতরান উৎসর্গ কর‌লেন ম্যাক্সওয়েল।

এই ম্যাচে শতরান করেন ডেভিড ওয়ার্নারও। সেঞ্চুরি হাঁকিয়ে সচিনের রেকর্ড স্পর্শ করলেন অজি তারকা ব্যাটসম্যা‌ন। ২৩ ইনিংসেই ছয়টি শতরান করলেন ওয়ার্নার। প্রথম অস্ট্রেলিয়ান হিসাবে বিশ্বকাপে ছয়টি শতরানের মা‌লিক হলেন ওয়ার্নার।

ICC World Cup 2023

সাতটি শতরান করে বিশ্বকাপের সর্বোচ্চ শতরানের মালিক এখন রোহিত শর্মা। তাঁর ঠিক পরেই আছেন ওয়ার্নার। বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলে‌ন। পর পর দুই ম্যাচে শতরান করলেন অজি তারকা ব্যাটসম্যা‌ন। চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৩৩১ রান করেছেন ওয়ার্নার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+