ICC World Cup 2023: বিশ্বকাপে ইং‌ল্যান্ডের লজ্জার নজির, টেস্ট খেলা সব দেশের কাছেই পরাজিত ব্রিটিশরা

ক্রিকেটে একটা প্রবাদ বাক্য বরাবরই চালু আছে, খেলার জন্ম বিলেতে। ক্রিকেট নিয়ে ব্রিটিশদের গর্ব এবং ঔদ্ধত্য উভয়ই বাকি থেকে একটু বেশি। ইংল্যান্ড ক্রিকেটের মুকুটে একাধিক মনিমাণিক্য যেমন রয়েছে তেমনই আছে কিছু লজ্জার রেকর্ড। রবিবার লজ্জার রেকর্ড বুকে আরও একটা অধ্যায় যুক্ত হল, আফগানিস্তানের কাছে পরাজয়ের মধ্য দিয়ে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গোটা বিশ্বকে চমকে দিয়ে ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৯ রানে জয় ছিনিয়ে নিল আফগানরা। এই জয়ের ফলে সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখলো আফগানিস্তান। ব্যাটিং এবং বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা মুজিব-উর-রহমান। জয় পেয়ে যেমন বিশ্বকাপে বড় অঘটন ঘটিয়ে দিল পাঠানরা, তেমনই লজ্জার নজির গড়ল ইংল্যান্ডও।

ICC World Cup 2023: England

বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডই প্রথম দল যাঁরা সব টেস্ট খেলিয়ে দেশের কাছে পরাজিত হল। ১৯৭৫ থেকে ২০২৩, বিশ্বকাপের অংশ নেওয়া সমস্ত টেস্ট খেলা দেশের কাছে কখনও না কখনও হারতে হয়েছে ব্রিটিশদের। একমাত্র বাকি ছিল আফগানিস্তান। রবিবারের পরে সেটাও সম্পন্ন হয়ে গেল। বিশ্বকাপের ইতিহাসে এমন লজ্জার নজির কোনও দেশের নেই।

১৯৭৫ সালে প্রথম অস্ট্রেলিয়ার কাছে হারে ইংল্যান্ড, চার বছর পর ১৯৭৯ সালে বিশ্বকাপের ফাইনা‌লে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ব্রিটিশরা। এরপর ১৯৮৩ সালে ভারত এবং নিউজিল্যান্ড উভয় দলের কাছেই হারে ইংরেজ ক্রিকেট দল। ১৯৮৭ সালে ইংল্যান্ডকে একদিনের বিশ্বকাপের ম্যাচে হারিয়ে দেয় পাকিস্তানও।

ICC World Cup 2023: England

১৯৯২ সালে অনেকটাই অপ্রত্যাশিতভাবে জিম্বাবোয়ের কাছে হেরে যায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় আয়োজিত সেইবারের বিশ্বকাপে ইংল্যান্ডের হারই ছিল সব থেকে বড় অঘটনা। ১৯৯৬ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। সেই বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে হারের মুখ দেখতে হয় ইংল্যান্ডকে। ২০১১ সালের বিশ্বকাপের ১৫তম ম্যাচে ২ মার্চ বেঙ্গালুরুতে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। ১২ বছর আগে বিশ্বকাপে আরও এক টেস্ট খেলিয়ে দেশের কাছে হারতে হয়েছিল ইংল্যান্ডকে।

এশিয়া ক্রিকেটের উদীয়মান শক্তি তথা টেস্ট খেলিয়ে দেশ বাংলাদেশের কাছে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই ম্যাচে বাংলাদেশ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের বোলাররা ৪৯.৪ ওভারে ইংল্যান্ডকে আটকে দেয় ২২৫ রানে। শাকিব আল হাসান, আবদুর রজ্জাক ও নঈম ইসলাম দুটি করে উইকেট নেন। জবাবে ১ ওভার বাকি থাকতেই ২ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ।

ICC World Cup 2023: England

এবার ভারতের মাটিতে আফগানদের বিরুদ্ধে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ে ফেলল ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আফগানদের জয়ই সব থেকে বড় অঘটন।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+