ICC World Cup 2023: বিরাট বন্দনায় নিষেধ বিসিসিআইয়ের, কোহলির জন্মদিন নিয়ে সিএবির পরিকল্পনা বাতিলের খাতায়

বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে কোনও চমকই দিতে পারেনি সিএবি। ছিমছামভাবেই হয়েছে নেদারল্যান্ডস ব‌নাম বাংলাদেশ ম্যাচ এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ। আগামী রবিবার ইডেনে মেগা ম্যাচ। তার উপর সেইদিন আবার বিরাট কোহলির জন্মদিন‌। কিং কোহ‌লির জন্মদিনের জন্য একগুচ্ছ পরিকল্পনা করেছিল সিএবি। কিন্তু বঙ্গ ক্রিকেট কর্তাদের সব পরিকল্পনায় জল ঢেলে দিল বিসিসিআই।

সিএবির পরিকল্পনা ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচের আগে ইডেন গার্ডেন্সে জন্মদিনের কেক কাটবেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপের ম্যাচের আগে কোহলির জন্য বিশেষ কেকের ব্যবস্থা করার কথা ভেবেছিল সিএবি। এমনকি স্টেডিয়ামের দর্শকদের মধ্যে দেওয়া হবে বিরাটের মুখোশও। বিরাট যখন কেক কাটবেন তখন তা পরে থাকবেন দর্শকরা।

ICC World Cup 2023

কিন্তু বিধি বাম।একটি বাংলা দৈনিকের খবর অনুসারে, বিরাটের জন্মদিনকে কেন্দ্র করে সিএবির যাবতীয় পরিকল্পনাতেই না করে দিয়েছে বিসিসিআই। কোনও একজন নির্দিষ্ট ক্রিকেটারের জন্মদিন বিশেষভাবে পালিত হলে তা দলের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে কোহলির জন্মদিনের যাবতীয় পরিকল্পনা বাতিল হলেও বিরাটের জন্য রাখা হবে জন্মদিনের কেক। তাঁর হাতে বিশেষ স্মারকও দেওয়া হতে পারে। বিশেষ সেই কেক ও স্মারক কোহলির জন্য সাজঘরে পাঠিয়ে দেওয়া হবে সিএবির পক্ষ থেকে বলেই সূত্রের খবর। কোনও অনুষ্ঠান করা যাবে না।

কী কারণে বাতিল করে দেওয়া হল এই পরিকল্পনা? ভারতীয় বোর্ড মনে করছে বিরাটের জন্য বিশেষ বন্দনা বা অনুষ্ঠান হলে সমস্যা হবে বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার বিপণনে। তাছাড়া দলের কোনও এক ক্রিকেটব্যক্তিত্বের জন্মদিন পালনে এমন আতিশয্যের আয়োজন হোক, চাইছেন না বোর্ড কর্তারা।

ICC World Cup 2023

মুখোশ ব্র্যান্ডিং এর সঙ্গে স্বার্থের সংঘাত হচ্ছে, সেই কারণে বাতিল। গোটা গ্যালারি বিরাট-উদযাপনে মাতলে সমস্যা হবে বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার বিপণনে। স্পনসরদের কথা মাথায় রেখেই অনুমতি দিতে নারাজ বিসিসিআই। আর বিশ্বকাপের মাঝে কোনও এক ব্যক্তির জন্মদিন নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার পক্ষে নয় ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা।

এই বিষয়ে সিএবি কর্তারা সরকারিভাবে এখনও মুখ খোলেননি। তাঁদের থেকে কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+