ICC World Cup 2023: শুধু চোকার্স নয়, বিশ্বকাপে ছোট দলের কাছে হারের একাধিক নজিরও আছে দক্ষিণ আফ্রিকার
ICC World Cup 2023: আইসিসির মেগা ইভেন্টে চোকার্স তকমা ডাকটিকিটের মতোই সেঁটে গেছে দক্ষিণ আফ্রিকার গায়ে। বরাবরই বিশ্বকাপের মঞ্চে ভালো দল নিয়ে এসেও সাফল্য অধরাই থেকেছে প্রোটিয়াদের। নক আউট পর্ব থেকেই বরাবরই বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। শুধু চোকার্স নয়, একইসঙ্গে ছোট দলগুলির কাছে হারের একটা ট্র্যাডিশানও রয়েছে ম্যান্ডেলার দেশের।
মঙ্গলবার অপ্রত্যাশিতভাবেই নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এইবারই প্রথম নয় এরআগেও তথাকথিত ছোট দলগুলির কাছে পরাজয়ের মুখ দেখতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। জিম্বাবোয়ে, বাংলাদেশ হোক বা নেদারল্যান্ডস। প্রোটিয়াদের হারিয়ে চমক দিয়েছে অনেক ছোটদলই। সেই পরিসংখ্যানই তুলে ধরা এই প্রতিবেদনে।

১৯৯৯ সালে বড় দলকে হারানো অভ্যাসে পরিণত করে ফেলেছিল জ়িম্বাবোয়ে। ভারত ছাড়াও সে বার তারা হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।১৯৯৯ সালের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল ছিল দক্ষিণ আফ্রিকা। সেই দলে জ্যাক কালিস, জন্টি রোডস, ডোনাল্ডের মতো তারকা ক্রিকেটারে সমৃদ্ধ ছিল। কিন্তু ২৩ বছর আগে জিম্বাবোয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেয়।
সেই ম্যাচে ৬ উইকেটে ২৩৩ রান তোলে জিম্বাবোয়ে।ব্যাট করতে নেমে ১৮৫ রানেই অল আউট হয়ে যায় প্রোটিয়ারা। জ়িম্বাবোয়ের নিল জনসন নায়ক হয়ে উঠেছিলেন। ব্যাট হাতে ৭৬ রান করেছিলেন তিনি। বল হাতেও ছিলেন বিধ্বংসী মেজাজে। নতুন বলে তিনি এবং হিথ স্ট্রিক নাড়িয়ে দিয়েছিলেন প্রোটিয়া দকে।

বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ৩০৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ফলে ফের একবার ছোট দলের কাছে হেরে লজ্জার মুখে পড়তে হয় দক্ষিণ আফ্রিকাকে। বিশ্বকাপ মানেই ঘটনার ঘনঘটা। জয় পরাজয়ের মধ্যেই মাঝেমধ্যেই ঘটে যায় নানান অঘটন।













Click it and Unblock the Notifications