ICC World Cup 2023: রুদ্ধশ্বাস থ্রিলার শেষে অজিদের জয়, ইতিহাস অধরাই থাকল নিউজিল্যান্ডের

গ্রুপ পর্ব যত শেষের দিকে যাচ্ছে ততই জমে উঠছে বিশ্বকাপ। শুক্রবার দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ম্যাচ ছিল চলতি বিশ্বকাপে অন্যতম থ্রিলার। কি‌ন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতে না কাটতেই আবার একটা রুদ্বশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ধরমশালায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ম্যাচে নাটকীয়তার সব মশলাই ছিল মজুত। শেষ পর্যন্ত ৫ রানে ম্যাচ জিতে নিল প্যাট কামিন্সের দল।

ধর্মশালায় টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক টম লাথাম। চলতি কাপ যুদ্ধের প্রথম ম্যাচ খেলতে নেমেই শতরান করলেন ট্রাভিস হেড। চোট পেয়েছিলেন বিশ্বকাপের আগে, কিন্তু টিম ম্যানেজমেন্ট তাঁকে দেশে ফেরায়নি। অবশেষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দলের আস্থার মান রাখলেন হেড।

ICC World Cup 2023

নিউজিল্যান্ডের বোলারদের বিরুদ্ধে ২৫ বলে ৫০ রান করেন। এবারের বিশ্বকাপের দ্রুততম অর্ধশতরান এটাই। হেড শেষ পর্যন্ত থামলেন ৬৭ বলে ১০৯ রানে।তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার ও ৭টি ছক্কা দিয়ে। পর পর দুই ম্যাচে শতরানকারী ওয়ার্নার তাঁকে যোগ্য সঙ্গত দিলেন। ৬৫ বলে ৮১ রান করলেন ডেভিড ওয়ার্নার। অজি তারকার ইনিংসে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা।

ম্যাক্সওয়েল এই ম্যাচে ২৪ বলে ৪১ রান করেন। জশ ইংলিশের ৩৮ ও অধিনায়ক প্যাট কামিন্সের ১৪ বলে ৩৭।প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ৩৮৮ রান তোলে অস্ট্রেলিয়া।কিউয়িদের হয়ে তিনটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও গ্লেন ফিলিপ্স।

ICC World Cup 2023

জবাবে ব্যাট করতে নেমে নিউ জ়িল্যান্ডের দুই ওপেনার শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি। ডেভন কনওয়ে ২৮ ও উইল ইয়ং ৩২ রান করেন।ধরমশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৮৯ বলে ১১৬ রানের দুরন্ত একটা ইনিংস খেললেন রাচিন, তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং পাঁচটি ছক্কা দিয়ে।ড্যারিল মিচেলও অর্ধশতরান করেন। মূলত এই ব্যাটসম্যানের ব্যাটে ভর করেই জয়ের দিকে এগোতে থাকে কিউয়িরা।

কিন্তু রাচিন আউট হতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড।পরের দিকে জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাচ হেনরিরা চেষ্টা করেন। কিউয়ি বোলাররাও মরিয়া চেষ্টা চালাতে থাকেন। শেষ ওভারে জিততে ১৭ রান করতে হত নিউ জ়িল্যান্ডকে। মিচেল স্টার্কের হাতেই বল তুলে দেন কামিন্স। শেষ পর্যন্ত স্টার্কের হাতেই জয় পেল অজিরা।। শেষ পর্যন্ত জেতাতে পারেননি নিশাম।


বিরাট রানের ব্যাট করেত ‌নেমে ইতিহাসের সামনে এসেও থেমে গেলে নিউজিল্যান্ড। ৫০ ওভার শেষে ৩৮৩ রান তুলল কিউয়িরা। আর পাঁচ রান করতে পারলেই বিশ্বকাপে সর্বাধিক রান তাড়া করে ম্যাচ জয়ের নজির সৃষ্টি করতে পারত নিউজিল্যান্ড।কিন্তু বিধি বাম।অস্ট্রেলিয়ার হয়ে জাম্পা তিনটি উইকেন নেন, এরফলে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় শীর্ষে উঠে এলেন অজি বোলার। তাঁর উইকেট সংখ্যা ১৬।

টিম ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করলেও, অজি শিবির ছন্দে ফিরেছে। সেটা শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিরুদ্ধে জেতার পরেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে কিউই বোলারদের ক্লাবস্তরে নামিয়ে আনল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। সেইসঙ্গে বড় ম্যাচের চাপ বজায় রেখে জয়ের পুরানো কৃতিত্বও ফের একবার দেখালেন অস্ট্রেলিয়ানরা।

ICC World Cup 2023

এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকল অজিরা। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮, সমসংখ্যাক ম্যাচে ৮ পয়েন্ট থাকলেও রান রেটের বিচারে তিন নম্বরে আছে নিউজিল্যান্ড। অজিদের এই জয়ে চাপ আরও বাড়স পাকিস্তানেীর।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+