ICC World Cup 2023: নেদারল্যান্ডস গুটিয়ে গেল ৯০ রানেই! বিশ্বকাপে বড় জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া

ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে এই প্রথম কোনও দল গুটিয়ে গেল একশোরও কম রানে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ৩০৯ রানে হারিয়ে দিল নেদারল্যান্ডসকে।

অ্যাডাম জাম্পা নিলেন ৪ উইকেট। জয়ের জন্য ৪০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ২১ ওভারে ৯০ রানেই শেষ নেদারল্যান্ডস।

ICC World Cup 2023: নেদারল্যান্ডস গুটিয়ে গেল ৯০ রানেই!

নেদারল্যান্ডসের প্রথম উইকেট পড়েছিল ২৮ রানে। শেষ পাঁচটি উইকেট পড়ল মাত্র ছয় রানে। ১৭.৫ ওভারে ষষ্ঠ উইকেটের পতন ঘটে ৮৪ রানে। ৮৬ রানে পড়ে সপ্তম ও অষ্টম উইকেট। ৯০ রানে পড়ে নবম ও দশম উইকেট। বিক্রমজিৎ সিং ২৫, কলিন অ্যাকারম্যান ১০, সিব্রান্ড এঙ্গেলব্রেখট ১১, অধিনায়ক স্কট এডওয়ার্ডস অপরাজিত ১২ ও তেজা নিদামানুরু করেন ১৪।

অ্যাডাম জাম্পা তিন ওভারে মাত্র ৮ রান খরচ করে তুলে নিলেন চারটি উইকেট। ১৮টি বলের মধ্যে ১০টি ডট বল, একটিও চার বা ছয় হজম করতে হয়নি অজি স্পিনারকে। ১৩ উইকেট ঝুলিতে পুরে চলতি বিশ্বকাপে আপাতত জাম্পাই সর্বাধিক উইকেটশিকারী। নেদারল্যান্ডসের কেউই এদিন ছয় মারতে পারেননি।

ICC World Cup 2023: নেদারল্যান্ডস গুটিয়ে গেল ৯০ রানেই!

৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল মার্শ। মিচেল স্টার্ক চার ওভারে ২২, জশ হ্যাজলউড ৬ ওভারে ২৭ ও প্যাট কামিন্স ৪ ওভারে ১৪ রান দিয়ে একটি করে উইকেট নেন। নেদারল্যান্ডসের সেমিফাইনালে ওঠার স্বপ্নের আজই কার্যত জলাঞ্জলি। ডাচরা নেট রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকায় চলে গেল পয়েন্ট তালিকার দশম স্থানে।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৩৯৯ রান তোলে। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান ৪০ বলে পূর্ণ করে গ্লেন ম্যাক্সওয়েল করেন ৪৪ বলে ১০৬, ৯টি চার ও ৮টি ছয়ের সাহায্যে। ১১টি চার ও তিনটি ছয়ের দৌলতে ডেভিড ওয়ার্নার করেন ৯৩ বলে ১০৪। মার্নাস লাবুশেন করেন ৬২। লোগান ভ্যান বিক ৭৪ রান দিয়ে চার উইকেট দখল করেন।

অস্ট্রেলিয়া পাঁচ ম্য়াচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এলো। নেট রান রেট ১.১৪২। ম্যাচের সেরা হয়েছেন ম্যাক্সওয়েল। শনিবার ধরমশালায় অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওইদিনই কলকাতায় বাংলাদেশের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+