ICC World Cup 2023: শ্রীলঙ্কা ক্রিকেটকে ধ্বংস করছেন! জয় শাহের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রণতুঙ্গার
শ্রীলঙ্কা ক্রিকেটে সংকট অব্যাহত। বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের জন্য আইসিসির নির্বাসনের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের বিতর্কে জড়িয়ে পড়ল বিসিসিআইও। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা সম্পর্কে সরাসরি জয় শাহকেই দায়ী করেছেন।
গত এক সপ্তাহ ধরে শ্রীলঙ্কান ক্রিকেটে চরম ডামাডোল চলছে। বিশ্বকাপে শ্রীলঙ্কা নবম স্থানে শেষ করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যোগ্যতা অর্জন করতে পারেনি দ্বীপরাষ্ট্রের দলটি। আর বিশ্বকাপ দলের বিপর্যয়ের পর শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে নিজের ক্ষমতা প্রয়োগ করেন, ভেঙে দেন বোর্ড পরিচালন সমিতি। বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান পদে নিয়োগ করা হয় অর্জুনা রণতুঙ্গাকে। কিন্ত আদালতের রায়ে আবার ক্ষমতা সাময়িক ফিরে পেয়েছেন কর্তারা।

এবারের বিশ্বকাপের পারফরম্যান্স যত দ্রুত সম্ভব ভুলতে চাইবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। মাত্র দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নবম স্থানে ছিল তারা। পয়েন্টের নিরিখে শীর্ষ আটে থাকতে না পারায় হারিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ। এরমধ্যে আবার বোর্ডে রাজনৈতিক প্রভাবের কারণে আইসিসির নিষেধাজ্ঞায় স্থগিত হয়েছে সদস্যপদ।
একদিকে যখন শ্রীলঙ্কার হতশ্রী পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলছে অন্যদিকে তাদের প্রাক্তন অধিনায়ক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই সচিব জয় শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। যা নিয়ে বিতর্ক আরও বাড়ল। বিতর্কের আগুনে ঘি ঢাললেন রণতুঙ্গা।
১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সেই দলের অধিনায়ক ছিলেন অর্জুনা রণতুঙ্গা। ক্রিকেটকে বিদায় জানিয়ে রাজনীতিতে আসেন। বেশ কয়েকবার শ্রীলঙ্কার বিভিন্ন দপ্তরের মন্ত্রী হন। ১৯৯৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপে ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। কিন্তু চলতি বছরের মতো হতশ্রী পারফরম্যান্স সাম্প্রতিক অতীতে করেনি শ্রীলঙ্কা।
বিশ্ব ক্রিকেটে বর্তমান ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই। জয় শাহ শুধু বিসিসিআই সচিব নন, একইসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও শীর্ষপদে আছেন। আইসিসি হোক এসিসি উভয় বোর্ডেই বিসিসিআইয়ের দাপট অব্যাহত বিগত কয়েক দশক ধরেই। সাম্প্রতিক কালে তা আরও বৃদ্ধি পেয়েছে।












Click it and Unblock the Notifications