ICC World Cup 2023: বিশ সাল বাদ! সৌরভদের হারের বদলা নেওয়ার দায়িত্ব রোহিতদের কাঁধে, রইল দাদার বার্তা
বিশ সাল বাদ। ২০০৩ সালের পর আবার ২০২৩। একদিনের বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে আগেই ফাইনালের টিকিট কেটেছিল টিম ইন্ডিয়া, আর লক্ষ্মীবারের রাতে কলকাতাতেই আরও একবার ফাইনাল কনফার্ম করল অজিরা। ভারতের কাছে বদলার ম্যাচ। হিসেব বুঝে নেওয়ার পালা। অন্যদিকে অজিদের কাছে বিশ্বকাপের সংখ্যাটা ৫ থেকে ৬ করার চ্যালেঞ্জ।
২০০৩ সালে একঝাঁক তরুণ তুর্কিকে নিয়ে একদিনের বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে ফাইনালে তুলেছিলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু সেই সময়ের অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার কাছে কাপ জয়ের স্বাদ অধরাই থাকে ভারতের। ২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতলেও ফাইনালে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। এবার কিন্তু ঘরের মাঠে বদলার সুবর্ণ সুযোগ ভারতের কাছে।

২০০৩ সালে ভারত টানা ৮ ম্যাচ জিতেছিল। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়। স্বপ্নভঙ্গ হয় শতকোটির। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ। কিন্তু পন্টিং-মার্টিনদের ব্যাটিং দাপটে ৫০ ওভার শেষে ৩৫৯ রান তোলে অজিরা। পন্টিং দুরন্ত শতরান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই অল আউট হয়ে যায় ভারত। ব্রেট লি-দের দাপটে ভারতের ব্যাটিং লাইন আপ পুরোপুরি ব্যর্থ হয়। একমাত্র লড়াই করেন সেহওয়াগ। সেই বেদনার ক্ষতে প্রলেপ পড়ে ২০১১ সালে। কিন্তু বদলার হিসেব নেওয়াটা বাকি ছিল।
Time to close some unfinished business there 👊 pic.twitter.com/C9VXBMHjid
— SunRisers Hyderabad (@SunRisers) November 16, 2023
বর্তমানে দুরন্ত ছন্দে আছে ভারতীয় দল। বিশ্বকাপে টানা ১০ ম্যাচ অপরাজিত। সৌরভদের হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ রোহিত বিরাটদের সামনে। ২০ ইয়ার্স চ্যালেঞ্জ নিয়েই কিন্তু রবিবার দুপুরে মোতেরাতে নামবে ভারতীয় দল।
ইডেনে দ্বিতীয় সেমিফাইনাল দেখতে উপস্থিত ছিলেন সৌরভ। ম্যাচ শেষে ইডেনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'ভারতীয় দলের জন্য শুভকামনা। এইবার ভারত দুরন্ত খেলছে। তবে এক ম্যাচ এখনও বাকি আছে, বিশ্বকাপ ফাইনাল তো ফাইনালের মতোই হবে। যেভাবে ভারত খেলছে সেইভাবে খেললে আশা করছি ভারত জিতবে।’
একইসঙ্গে ২০০৩ সালের প্রসঙ্গে দাদা বলেন, 'একটাই মিল আছে ২ আর ৩। সেটা ছিল ২০০৩, এটা ২০২৩। ফাইনাল দারুণ খেলা হবে।’
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications