ICC World Cup 2023: ডাচদের হেলায় হারিয়ে সেমিফাইনালের ‌লড়াইয়ে আফগানরাও, কাদের অঙ্ক কঠিন হল?

বিশ্বকাপের সেমিফাইনালের ‌লড়াই জমিয়ে দিল আফগানিস্তান। নেদারল্যান্ডসকে হেলায় হারিয়ে শেষচারের আশা জিইয়ে রাখল আফগা‌নরা। শুক্রবার ডাচদের বিরুদ্ধে সাত উইকেটে জয় তুলে নেন রশিদ খানরা। সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে সেমিফাইনালের লড়াইয়ে প্রবলভাবেই টিকে থাকল পাঠানরা। একইসঙ্গে পাকিস্তানকে টপকে লিগ তালিকায় পাঁচ ন‌ম্বরে উঠে এল আফগানরা।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ক্রমাগত ব্যর্থ বিক্রমজিতের বদলে এদিন ওয়েসলি বেরসিকে খেলানো হয়েছিল প্রথম একাদশে। প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানেই আল আউট হয়ে যায় কমলা বাহিনী।নেদারল্যান্ডসের দুই ব্যাটার ম্যাক্স ও সাইব্রান্দ ছাড়া কেউই রান পাননি। আহমেদুল্লাহ ওমারজাই-এর বলে ৪২ রান করে আউট হন নেদারল্যান্ডস ওপেনার। ৮৬ বল খেলে ৫৮ রান করে আউট হন সাইব্রান্দ।

ICC World Cup 2023

আফগান দলের হয়ে বল হাতে এদিন তিন উইকেট নিয়েছেন মহম্মদ নবী। দুই উইকেট নিয়েছেন নূর আহমেদ। মুজিব উর রহমান নিয়েছেন ১টি উইকেট। বাকি চারটি উইকেট এসেছে রান আউট থেকে। পরপর চার ব্যাটার রান আউটের শিকার হয়েছেন সেটাও বিশ্বকাপে নতুন নজির।

জবাবে ব্যাট করেত নেমে তিন উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানিস্তান।রহমত শাহ এবং অধিনায়ক হাসমাতুল্লাহ দুই জনেই অর্ধশতরান করেন।৫৪ বলে ৫২ রান করেন রহমত শাহ। আফগান অধিনায়ক ৬৪ বলে ৫৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

চলতি কাপ যুদ্ধে ৪ ম্যাচ জেতার সুবাদে ৮ পয়েন্ট নিয়ে শেষ চারে যাওয়ার স্বপ্ন দেখছে আফগানরা। ৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর ১০ নভেম্বর রশিদ খানদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

আফগানিস্তানের এই জয়ের ফলে অঙ্ক প্রথমেই কঠিন হয়ে গেল পাকিস্তানের জন্য। কারণ ৬ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে বাবর আজমরা রয়েছে ৬ নম্বর স্থানে।পাশাপাশি সাত ম্যাচে আট পয়েন্টে রয়েছে নিউজিল্যান্ড। রান রেটে এগিয়ে থাকার কারণে কিউয়িরা রয়েছে চার ‌নম্বর স্থানে। আগামী দুটি ম্যাচ নিউজিল্যান্ডের জন্য কার্যত কোয়ার্টার ফাইনাল করে দিলেন রহমত শাহরা।

অস্ট্রেলিয়া এক ম্যাচ কম খেললেও তাদের পয়েন্টও আট। ফলে এই তিনটি দলের জন্য লড়াই এবং অঙ্ক দুটোই কঠিন করে দি‌ল আফগানরা।ইতিমধ্যেই তিনটি বিশ্ব চ্যাম্পিয়ন দেশকে হারিয়েছে আফগানিস্তান। ২০১৯ সালের চ্যাম্পিয়ন আফগানদের ইংল্যান্ডকে হারানোটা অনেকেই অঘট‌ন বলে উল্লেখ করেছিল।

কিন্তু বড় টুর্নামেন্টে অঘটন একবার ঘটানো যায় বার বার নয়। ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানকে হেলায় হারিয়ে চমক দেয় পাঠানরা। আর সোমবার ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারানোর পর ডাচদের হারিয়ে সেমিফাইনা‌লের স্বপ্ন দেখতে শুরু করেছে রশিদ খানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+