Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023: বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার কাটাছেঁড়ায় ঐশ্বর্যকে বিয়ের কথা! ক্ষমা চাইলেন রজ্জাক

ICC World Cup 2023: বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে আলোচনা চলছিল। সেই অনুষ্ঠানেই ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বসেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুল রজ্জাক।

তাঁর পাশে বসে হাসতে ও হাততালি দিতে দেখা গিয়েছিল শাহিদ আফ্রিদি, উমর গুলকে। এতে তুমুল বিতর্ক শুরু হয়। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার থেকে বিভিন্ন স্তরের ব্যক্তিরা রজ্জাক ও তাঁর পাশে থাকা তারকাদের ক্ষমা চাইতে বলেন। অবশেষে রজ্জাক ক্ষমা চাইলেন।

ICC CWC 2023: বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার কাটাছেঁড়ায় ঈশ্বর্যকে নিয়ে কুরুচিকর মন্তব্য

রজ্জাক এক অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভূমিকার সমালোচনা করে বলেছিলেন, পিসিবির ইচ্ছা, মনোভাব গুরুত্বপূর্ণ। আমি যখন ইউনিস খানের নেতৃত্বে খেলেছি তাঁর মনোভাব ভালো ছিল। তাঁর থেকেই আত্মবিশ্বাস ও সাহস সঞ্চয় করেছি। উপরওয়ালার আশীর্বাদে তার ভিত্তিতেই পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছি।

রজ্জাক এরপর বলেন, পাকিস্তান দল, ক্রিকেটারদের বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে চর্চা চলছে। তবে ভালো প্লেয়ার তুলে এনে তাঁদের প্রতিভার বিকাশ ঘটানোর মানসিকতা বা ব্যবস্থাপনা দেখতে পাইনি। যদি কেউ মনে করেন ঈশ্বর্য রাইকে বিয়ে করলেই ফুটফুটে সন্তান পাব, সেটা হতে পারে না। ফলে ইচ্ছাশক্তিতে সংশোধন আনা জরুরি।

অহেতুক ঐশ্বর্যকে টেনে রজ্জাকের এই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের বিভিন্ন মহল থেকে এই ধরনের মন্তব্যের নিন্দা করা হয়। শোয়েব আখতার এক্স হ্যান্ডলে লেখেন, রজ্জাক যে ধরনের জোক বা তুলনা টানতে চেয়েছেন তা একেবারেই ঠিক নয়। একে সমর্থন করা যায় না। কোনও মহিলাকে এভাবে অসম্মান করা যায় না।

আখতার আরও লেখেন, রজ্জাকের পাশে বসে থাকা ব্যক্তিদের উচিত ছিল হেসে বা হাততালি না দিয়ে তখনই প্রতিবাদ জানানো। ভাইরাল ক্লিপে দেখা গিয়েছে উমর গুল ও শাহিদ আফ্রিদিকে। শোয়েব পরে লেখেন, শাহিদ আফ্রিদির সঙ্গে কথা হয়েছে। তিনি বুঝতে পারেননি রজ্জাকের কথা। না হলে তখনই প্রতিবাদ করতেন। টিভি চ্যানেলে ঘটনার নিন্দা করেছেন আফ্রিদি।

শোয়েব আখতার, শাহিদ আফ্রিদিরা রজ্জাককে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। এরপর রাতে রজ্জাক একটি টিভি চ্যানেলের মাধ্যমে ক্ষমা চান ঐশ্বর্যকে উদ্দেশ করে। তিনি বলেন, গতকাল ক্রিকেট কোচিং, মানসিকতা নিয়ে কথা হচ্ছিল। মুখ ফস্কে আমি ঐশ্বর্য রাইয়ের কথা বলে ফেলি। আমি কারও ভাবাবেগকে আহত করতে চাইনি। ঐশ্বর্য রাইয়ের কাছেও ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+