আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫: আপনার জন্য ভারতীয় ক্রিকেট দলের সম্পূর্ণ গাইড
আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এ চূড়ান্ত ১৫ ভারতীয় দলের খেলোয়াড়দের ইতিমধ্যে বাছা হয়ে গিয়েছে। চারবছর আগে ধোনির নেতৃত্বে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে ট্রফি জিতেছিল ভারত তা বাঁচিয়ে রাখার লড়াই শুরু হবে ফেব্রুয়ারি মাসেই।
আরও পড়ুন : সাবধান! বিশ্বকাপে ক্রিকেটারদের ফাঁদে ফেলতে পাতা হবে 'মধু জাল'!
আরও পড়ুন : আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এর চূড়ান্ত ১৫ খেলোয়াড়
আবারও দলের নেতৃত্বে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলতে চলেছেন তিনি।

ভারত পুল বি-তে পড়েছে। এই পুলে ভারতের পাশাপাশি আরও ৬টি দল রয়েছে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ভারতের এগিয়ে চলার পথটা মসৃণ বলেই আশা করা হচ্ছে। এর পর থেকে অবশ্য দ্বিতীয় সুযোগ না থাকায় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে প্রত্যেকটি দল।
ভারতীয় স্কোয়াডের সবচেয়ে প্রবীণ খেলোয়াড় কিন্তু ৩৩ বছরের ধোনিই। একদিনের ম্যাচ এবং বিশ্বকাপ মিলিয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞতাও তাঁরই। এখনও পর্যন্ত ধোনি ২৫০টি ম্যাচ খেলছেন। ভারতীয় স্কোয়াডের কণিষ্ঠ খেলোয়াড় কিন্তু ২০ বছরের বাঁহাতি স্পিনার আক্সার পটেল।
এবছরের বিশ্বকাপ খেলা হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। শুরু হবে ১৪ ফেব্রুয়ারি, চলবে ২৯ মার্চ পর্যন্ত।
আপনার জন্য ভারতীয় ক্রিকেট দলের সম্পূর্ণ গাইড
ভারতীয় দলের সময়সূচী (প্রত্যেকটি দিন/রাতের ম্যাচ) (ভারতীয় সময়ে)
- ১৫ ফেব্রুয়ারি (রবিবার) - বনাম পাকিস্তান (অ্যাডিলেড) সকাল ৯ টা
- ২২ ফেব্রুয়ারি (রবিবার) - বনাম দক্ষিণ আফ্রিকা (মেলবোর্ন) সকাল ৯ টা
- ২৮ ফেব্রুয়ারি (শনিবার) - বনাম সংযুক্ত আরব আমিরশাহী (পার্থ) দুপুর ১২ টা
- ৬ মার্চ (শুক্রবার) - বনাম ওয়েস্ট ইন্ডিজ (পার্থ) দুপুর ১২ টা
- ১০ মার্চ (মঙ্গলবার) - বনাম আয়ারল্যান্ড (হ্যামিলটন) সকাল সাড়ে ৬ টা
- ১৪ মার্চ (শনিবার) - বনাম জিম্বাবোয়ে (অকল্যান্ড) সকাল সাড়ে ৬ টা
ভারতীয় দলে ১৫ খেলোয়াড়ের স্কোয়াড (ব্যাটিং অর্ডারে)
ব্যাটসম্যান
শিখর ধাওয়ান
বয়স - ২৯, বাঁ-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ৪৯ টি
রোহিত শর্মা
বয়স - ২৭, ডান-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ১২৬ টি
বিরাট কোহলি (সহ-অধিনায়ক)
বয়স - ২৬, ডান-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ১৪৬ টি
সুরেশ রায়না
বয়স - ২৮, বাঁ-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ২০৩ টি
আজিঙ্কা রাহানে
বয়স - ২৬, ডান-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ৪২ টি
উইকেটকিপার
আম্বাটি রায়ুদু
বয়স - ২৯, ডান-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ২৪ টি
মহেন্দ্র সিং ধোনি
বয়স - ৩৩, ডান-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ২৫০ টি
বোলার ও অলরাউন্ডার
আর আশ্বিন (অফ স্পিনার)
বয়স - ২৮, ডান-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ৮৭ টি
রবীন্দ্র জাদেজা (বাঁ-হাতি স্পিনার)
বয়স - ২৬, বাঁ-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ১০৯ টি
আক্সার পটেল (বাঁ-হাতি স্পিনার)
বয়স - ২০, বাঁ-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ৯ টি
স্টুয়ার্ট বিন্নি (ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার)
বয়স - ৩০, ডান-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ৬ টি
ভুবনেশ্বর কুমার (ডানহাতি মিডিয়াম)
বয়স - ২৪, ডান-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ৪২ টি
মহম্মদ শামি (ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার)
বয়স - ২৪, ডান-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ৩৬ টি
ইশান্ত শর্মা (ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার)
বয়স - ২৬, ডান-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ৭৫ টি
উমেশ যাদব
বয়স - ২৭, ডান-হাতি ব্যাটসম্যান, একদিনের ম্যাচ খেলেছেন - ৩৮ টি

দলের সবচেয়ে প্রবীন খেলোয়াড় - ধোনি (৩৩ বছর)
দলের সবচেয়ে কণিষ্ঠ খেলোয়াড় - আক্সার (২০ বছর)
সবচেয়ে বেশি একদিনের ম্যাচ খেলা খেলোয়াড় - ধোনি (২৫০টি)
সবচেয়ে কম একদিনের ম্যাচ খেলা খেলোয়াড় - বিন্নি (৬ টি)
খেলোয়াড় যাদের বিশ্বকাপ খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে - ধোনি, কোহলি, রায়না, আশ্বিন। এঁরা চার জনেই ২০১১ সালে জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন।
বিশ্বকাপ ক্রিকেটে ভারতের রেকর্ড
খেলোয়াড় হিসাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলা
শচীন তেণ্ডুলকর - (১৯৯২-২০১১ সাল) মোট ৪৫টি ম্যাচ - সর্বসময়ের রেকর্ড
অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচ
মহম্মদ আজহারুদ্দিন - (১৯৯২-১৯৯৯) মোট ২৩টি ম্যাচ
সবচেয়ে বেশি ক্যাচ (উইকেটকিপার নন)
১৪টি ক্যাচ - অনিল কুম্বলে (১৮ ম্যাচে )
উইকেট কিপার হিসাবে সবচেয়ে বেশি আউট করেছেন
কিরণ মোরে (১২ টি ক্যাচ এবং ৬টি স্টাম্পিং) (১৯৮৭-১৯৯২ সাল)
সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন
৪৪- জাহির খান (২৩ ইনিংস), জাভেগাল শ্রীনাথ (৩৩ ইনিংস)
সেরা বোলিং
২৩ রানে ৬ উইকেট - আশিস নেহরা , ২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে
সবচেয়ে বেশি রান
২,২৭৮ - শচীন তেণ্ডুলকর (৪৪ ইনিংস)
ব্যক্তিগত সবচেয়ে বেশি রান এক ইনিংসে
১৮৩ - সৌরভ গঙ্গোাপধ্যায়, ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে

সবচেয়ে বেশি শতরান
৬টি - শচীন তেণ্ডুলকর
সবচেয়ে বেশিবার ০ রানে আউট
৪ বার - কৃষ্ণমাচারি শ্রীকান্ত
একটি টুর্নামেন্ট একজনের সবচেয়ে বেশি রান
৬৭৩ রান - শচীন তেণ্ডুলকর (২০০৩ সাল)
দলের সবচেয়ে বেশি রান
৪১৩ রানে ৫ উইকেট , ৫০ ওভারে- ২০০৭ সালে বারমুডার বিরুদ্ধে
দলের সবচেয়ে কম রান
৪১.৪ ওভারে ১২৫ অলআউট, ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
সবচেয়ে বেশি স্ট্রাইক রেট
২০৬.২৫ - কপিল দেব (১৬ বলে ৩৩ রান, ৫x৪), ১৯৯২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে
বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স
১৯৭৫ - গ্রুপ স্তর - এস ভেঙ্কটারাঘবন (অধিনায়ক)
১৯৭৯ - গ্রুপ স্তর - এস ভেঙ্কটারাঘবন (অধিনায়ক)
১৯৮৩ - জয়ী - কপিল দেব (অধিনায়ক)
১৯৮৭ - সেমিফাইনাল - কপিল দেব (অধিনায়ক)
১৯৯২ - গ্রুপ স্তর - মহম্মদ আজহারুদ্দিন (অধিনায়ক)
১৯৯৬ - সেমি ফাইনাল - মহম্মদ আজহারুদ্দিন (অধিনায়ক)
১৯৯৯ - সুপার সিক্স - মহম্মদ আজহারুদ্দিন (অধিনায়ক)
২০০৩ - ফাইনালিস্ট - সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক)
২০০৭ - প্রথম রাউন্ড - রাহুল দ্রাবিড় (অধিনায়ক)
২০১১ - জয়ী - এমএস ধোনি (অধিনায়ক)
২০১৫ - ? এমএস ধোনি (অধিনায়ক)












Click it and Unblock the Notifications