সাবধান! বিশ্বকাপে ক্রিকেটারদের ফাঁদে ফেলতে পাতা হবে 'মধু জাল'!

নিউজিল্যান্ড হেরল্ড পত্রিকায় প্রকাশিত একটি খবর অনুযায়ী, আগামী ক্রিকেট বিশ্বকাপে বুকি বা ম্যাচ ফিক্সারদের সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে সুন্দরী মহিলারা এবং তাদের মধু ফাঁদ। পুলিশসূত্রের খবর অনুযায়ী, ক্রিকেটারদের ফাঁদে ফেলতে মহিলাদের ব্যবহার করতে পারার সম্ভবনা প্রবল।
নিউজিল্যান্ডের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আমরা খবর পেয়েছি বুকিরা বেশ কিছু সুন্দরী মহিলাকে শহরে নিয়ে আসবে ক্রিকেটারদের সঙ্গে ভাব ভালবাসার অভিনয় করার জন্য। এরপরে কিছুটা ঘণিষ্ঠ হলেই ওই মক্ষীরানীরা ক্রিকেটারকে তাদের ইচ্ছামতো যাখুশী করতে বলতে পারে। ক্রিকেটাররা সেই কাজ করতে অস্বীকার করলে তাদের ঘণিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা হবে। ক্রিকেটারদের সঙ্গেই শুধু নয় তাদের পরিবার পরিজন, স্ত্রী, বাবা-মা-র সঙ্গেও আলাপ পাতাবেন। কারণ এই ম্যাচ ফিক্সিংয়ের খেলায় কয়েক লক্ষ কোটি ডলার জড়িয়ে রয়েছে। আর সেই কারণেই খেলোয়াড়দের আগাম সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।












Click it and Unblock the Notifications