আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এর চূড়ান্ত ১৫ খেলোয়াড়

মুম্বই, ৬ জানুয়ারি : অপেক্ষার অবসান। আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এর চূড়ান্ত ১৫ খেলোয়াড়ের নাম প্রকাশ করল বিসিসিআই-এর সন্দীপ পাতিল নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। তবে মনে করা হচ্ছিল চূড়ান্ত ১৫-য় যুবরাজ সিং জায়গা পাবেন, যদিও তা হয়নি।

আরও পড়ুন : আমাদের বাছাই: আইসিসি বিশ্বকাপ ২০১৫-এ ভারতীয় দলের চূড়ান্ত ১৫

২০১১ সালে যে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছিল সেই দলের মাত্র ৪ জন খেলোয়াড় (মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, সুরেশ রায়না, আর আশ্বিন) এবারের ১৫ জনের মধ্যে রয়েছেন।

আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এর চূড়ান্ত ১৫ খেলোয়াড়

গতকাল ওয়ানইন্ডিয়া যে বাছাই ১৫ খেলোয়াড়ের নাম দিয়েছিল তার থেকে ১৪ টি নামটি বিসিসিআই-এর প্রকাশ করা নামের সঙ্গে মিলে গিয়েছে। শুধুমাত্র আমাদের তালিকার মুরলী বিজয় জায়গা পাননি চূড়ান্ত ১৫-য়। সেই জায়গায় এসেছেন স্টুয়ার্ট বিন্নি।

আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এর চূড়ান্ত ১৫

ব্যাটসম্যান (৬)
১. বিরাট কোহলি (দিল্লি/রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) - সহ-অধিনায়ক
২. শিখর ধাওয়ান (দিল্লি/সানরাইজার্স হায়দ্রাবাদ)
৩. রোহিত শর্মা (মুম্বই/মুম্বই ইন্ডিয়ানস)
৪. আজিঙ্কা রাহানে (মুম্বই/রাজস্থান রয়্যালস)
৫. সুরেশ রায়না (উত্তরপ্রদেশ/চেন্নাই সুপারকিংস)
৬. আম্বাটি রায়ুদু (ভাদোদরা/মুম্বই ইন্ডিয়ানস)

উইকেটকিপার (১)
৭. এম এস ধোনি (ঝাড়খণ্ড/চেন্নাই সুপারকিংস) - অধিনায়ক

অল রাউন্ডার (৩)
৮. রবিন্দ্র জাদেজা (সৌরাষ্ট্র/চেন্নাই সুপারকিংস)
৯. আক্সার পটেল (গুজরাত/কিংস ইলেভেন পাঞ্জাব)
১০. স্টুয়ার্ট বিন্নি (কর্ণাটক/রাজস্থান রয়্যাল)

ফাস্ট বোলার (৪)
১১. ভুবনেশ্বর কুমার (উত্তরপ্রদেশ/সানরাইজার্স হায়দ্রাবাদ)
১২. মহম্মদ শামি (দিল্লি/দিল্লি ডেয়ারডেভিলস)
১৩. ইশান্ত শর্মা (দিল্লি/সানরাইজার্স হায়দ্রাবাদ)
১৪. উমেশ যাদব (বিদর্ভ/কলকাতা নাইট রাইডার্স)

স্পিনার (১)
১৫. আর আশ্বিন (তামিলনাড়ু/চেন্নাই সুপারকিংস)

২০১১ সালের বিশ্বকাপের ১৫ খেলোয়াড়
এম এস ধোনি (অধিনায়ক), বীরেন্দ্র সহবাগ,শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং,সুরেশ রায়না,ইউসুফ পাঠান,গৌতম গম্ভীর,জাহির খান,হরভজন সিং,এস শ্রীসন্থ,আশিস নেহরা, আর আশ্বিন,পীযূষ চাওলা, মুনফ পটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+