ICC Women's U-19 T20 WC: আইসিসির সেরা একাদশে চার ভারতীয়, সুযোগ পেলেন কারা? দেখুন তালিকা
মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কুয়ালা লামপুরের বেউমাস ওভালে ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে পরাজিত করেছে ভারত। আইসিসির সেরা একাদশেও এবার দাপট ভারতীয়দেরই। চারজন ভারতীয় ক্রিকেটার সুযোগ পেলেন আইসিসির সেরা একাদশে।
আইসিসির সেরা একাদশে সুযোগ করে নিয়েছেন ভারতের জি তৃষা। ফাইনাল ম্যাচে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন জি তৃষা। বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ৪৪ রান করেছেন। গোটা টুর্নামেন্টে মোট ৩০৯ রান করেছেন তৃষা। পাশাপাশি গোটা প্রতিযোগিতায় ৯ উইকেট নিয়েছেন। ফলে প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের খেতাব যেমন পেয়েছেন তেমনই সেরা একাদশেও জায়গা করে নিলেন।

পাশাপাশি ভারতীয় দল থেকে আইসিসির সেরা একাদশে সুযোগ পেয়েছেন জি কমলিনী, বৈষ্ণবী শর্মা, আয়ূশী শুল্কা। বৈষ্ণবী শর্মা বিশ্বকাপে ১৭ উইকেট নিয়েছেন, আয়ূশী শুক্লা ১৪ উইকেট নিয়েছেন। অন্যদিকে কমলিনী মোট ১৪৩ রান করেছেন। পাশাপাশি ফাইনালে অনবদ্য ক্যাচ নিয়েছেন।
আইসিসির সেরা একাদশে সুযোগ পেয়েছেন, জি তৃষা(ভারত), জেম্মা বোথা( দক্ষিণ আফ্রিকা), ডাভিনা পেরিন(ইংল্যান্ড), জি কমলিনী( ভারত), সি বেরি(অস্ট্রেলিয়া), পুজা মাহাতো( নেপাল), কায়লা রেনেয়েকে( অধিনায়ক- দক্ষিণ আফ্রিকা), কাটিলে জোনস( ইংল্যান্ড),বৈষ্ণবী শর্মা(ভারত), আয়ূশী শুল্কা(ভারত), চামোদি প্রাবোদা(শ্রীলঙ্কা), এন নিনি( দক্ষিণ আফ্রিকা)
এই নিয়ে টানা দুই বার চ্যাম্পিয়ন হল ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডকে নয় উইকেটে পরাজিত করে ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করে। গ্রুপ পর্ব থেকে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এর আগে অনূর্ধ্ব-১৯ কাপেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় মহিলা দল। বোর্ডের তরফে জানানো হয়েছে, গোটা দলের হাতে ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।
অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলকে নিয়ে চলছে শুভেচ্ছা সুনামী। বিসিসিআই চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে। বিশ্বজয়ী ব্রিগেডকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বোর্ডের পক্ষ থেকে লেখা হয়েছে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের খেতাব ধরে রাখার জন্য মহিলা দলকে আন্তরিক অভিনন্দন। এই সাফল্যকে সম্মান জানাতেই আর্থিক পুরস্কার ঘোষণা করা হচ্ছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। কোচ নুহসিন আল খাদের, প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ- গোটা দলকে ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।
📸 The High Commission of India, Malaysia hosted #TeamIndia following the team's memorable #U19WorldCup triumph. 🏆@hcikl pic.twitter.com/zkOloilAXn
— BCCI Women (@BCCIWomen) February 3, 2025
এদিনে চ্যাম্পিয়ন ভারতীয় দল মালয়েশিয়ার ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন। বিসিসিআই সেই ছবি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications