Champions Trophy: বিসিসিআইয়ের পাশে আইসিসি, এশিয়া কাপের মতোই চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে
এবার এশিয়া কাপের মতচোই হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পথেই দেখানোর পথে এবার হাঁটতে চলেছেও আইসিসিও। উল্লেখ্য ২০২৫ সালের ফেব্রুয়ারি -মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্টের। পাকিস্তানের সঙ্গে ভারত একমাত্র এখন আইসিসি ইভেন্টেই খেলে, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তান যাওয়া নিয়ে প্রবল সংশয় আছে। আইসিসির বৈঠকের পর সেই সংশয়ের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।
যেহেতু ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সমস্যা আছে তাই পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দলকে পাঠাবে না ভারত সরকার। ফলে এশিয়া কাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা হবে সেটাই স্বাভাবিক।আইসিসি-র সাম্প্রতিক একটি সিদ্ধান্ত নিয়েছে, ভারতের সরকার যদি পাকিস্তানে গিয়ে খেলার অনুমতি না দেয়, তা হলে আইসিসি কোনও চাপ দেবে না। অর্থ্যাত ভারতকে চাপ দিতে আইসিসিকেও পাশে পাবে না পিসিবি।

সম্প্রতি পাকিস্তানে গিয়ে ডেভিস কাপ খেলেছে ভারত। টানাপড়েন সত্ত্বেও গত বার বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। তবে ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকি রয়েছে।
ভারত পাকিস্তানে খেলতে না গেলে এশিয়া কাপের মতোই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ও হতে পারে হাইব্রিট মডেলে। অর্থ্যাত ভারতের ম্যাচগুলি হবে অন্যদেশে। ভারতের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে পারে। দুবাই, আবুধাবি ও শারজাহ এই ম্যাচগুলো আয়োজন করতে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ় আয়োজনের কথা জানিয়েছে পিসিবি।শেষ বার ২০০৫ সালে ত্রিদেশীয় সিরিজ় আয়োজন করেছিল পাকিস্তান। সেই হিসাবে ২০ বছর পর পাকিস্তানের মাটিতে আবার হবে এক দিনের ত্রিদেশীয় সিরিজ়।












Click it and Unblock the Notifications