করোনার বিরুদ্ধে আউট হওয়া চলবে না! বিরাট-স্মিথদের জন্যে ১৬ পাতার নয়া নিয়ম আনল আইসিসি
করোনার কারণে ক্রিকেটে একাধিক নিয়ম বদল, নির্দেশিকা জানাল আইসিসি
করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরু হলে একাধিক নতুন নিয়ম নিয়ে আসতে চলেছে আইসিসি। প্রাণঘাতী ভাইরাসের কারণে ক্রিকেটের প্রচুর ক্ষতি হয়েছে। আড়াই মাসেরও বেশি সময় ধরে ক্রিকেট বন্ধ। ভাইরাস পরবর্তী সময়ে ক্রিকেট শুরু হলে তাই সংক্রমণ রুখতে অনেক বেশি সতর্কতা মানার বিষয়ে জোর দিচ্ছে আইসিসি।

লালার ব্যবহার নিষিদ্ধ করা নিয়ে প্রাক্তন-বর্তমানরা একমত
ইতিমধ্যে ক্রিকেট দুনিয়ায় বলে লালার ব্যবহার বন্ধ করা নিয়ে একাধিক আলোচনা হচ্ছে। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা করোনা সংক্রমণের ঝুঁকি থেকে বাঁচতে বলে লালার ব্যবহার বন্ধের পক্ষে মত দিয়েছেন।

অনিল কুম্বলের কমিটির মত
অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি'র ক্রিকেট কমিটি বলে লালার ব্যবহার নিষিদ্ধ করার ক্ষেত্রে সম্মতি দিয়েছে। লালা থেকে কোন ব্যক্তির শরীরে প্রাণঘাতী করোনা প্রবেশ করতে পারে, সেকারণেই আইসিসি বলে লালার প্রয়োগ নিষিদ্ধ করার পথে।

১৬ পাতার ক্রিকেট গাইডলাইন
মাঠে করোনা সংক্রমণ রুখতে ১৬ পাতার ক্রিকেট গাইডলাইন তৈরি করেছে আইসিসি। যেখানে করোনা পরবর্তী সময় ক্রিকেট দুনিয়ায় কী কী নতুন নিয়ম আসবে সেই সব প্রস্তাব আলোচনা স্তরে রয়েছে।

সফরের সময় মেনে চলতে হবে আইসিসি নতুন নিয়ম
কোনও দল বিদেশ সফরে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চাটার্ড ফ্লাইটের পরামর্শ দিয়েছে আইসিসি

করোনা পরীক্ষা
কোনও সিরিজ খেলার আগে ক্রিকেটারদের করোনা টেস্ট করাতে হবে। ক্রিকেট ক্যাম্প হলেও করোনা টেস্ট বাধ্যতামূলক করা হবে।

প্রি ম্যাচ আইসোলেশন
কোনও সিরিজ শুরু হওয়ার আগে প্রি-ম্যাচ আইসোলেশন ট্রেনিং ক্যাম্প করা হবে। সফরে যাওয়ার ১৪ দিন আগে থেকে নিয়মিত করোনা কোভিড ১৯ টেস্ট করা হবে। ভারতের অস্ট্রেলিয়া সফরে বিরাটদের এই নিয়ম মেনে চলতে হবে।

চিফ মেডিক্যাল অফিসার
নিয়ম মেনে প্রত্যেক সদস্য দেশের চিফ মেডিক্যাল অফিসার থাকা বাধ্যতামূলক করতে হবে।

আম্পায়ারদের জন্য ব্যবস্থা
ম্যাচের সময় আম্পায়াররা এবার থেকে কোনও ক্রিকেটারের টুপি-সানগ্লাসে হাতে দেবে না। মাঠে ক্রিকেটারদের নিজেদের জিনিস নিজেদের দায়িত্বে রাখতে হবে।

আম্পায়ারদের জন্য গ্লাভস
আম্পায়ারদের জন্যে এবার থেকে গ্লাভস ব্যবহারের পরামর্শ। ওডিআই ক্রিকেটে দুটি বলে খেলা হয়। এক্ষেত্রে প্রতি ওভার থেকে বল পরিবর্তন হয়। তখন বোলার আম্পায়ারের থেকে বল সংগ্রহ করেন। সংস্পর্শ এড়াতে তাই আম্পায়ারদের গ্লাভস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications