PAK vs SA: অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে বিপাকে পাকিস্তানের ৩ ক্রিকেটার, শাস্তি দিল আইসিসি
PAK vs SA: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। আর এই ম্যাচেই অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে বিপাকে পড়লেন পাকিস্তানের তিন ক্রিকেটার।
তাঁদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি নির্বাসন এড়ালেন। তবে আর্থিক জরিমানা হলো। আফ্রিদির চেয়ে কিছুটা কম হলেও জরিমানা এড়াতে পারেননি সাউদ শাকিল ও কামরান গুলাম।

তিন ক্রিকেটারই লেভেল ওয়ান অপরাধের আওতায় পড়েছেন। গতকালের ম্যাচটি ছিল কার্যত সেমিফাইনাল। নিউজিল্যান্ড প্রথম দুটি ম্যাচে জিতে ফাইনালে চলে গিয়েছিল। ফলে গতকালের জয়ী দলই ফাইনালে যাবে, পরিস্থিতি ছিল এমনই। ফলে ম্যাচের মেজাজ ছিল চড়া।
Matthew breetzke vs Shaheen Afridi 🍿💀#PAKvSA #Matthewbreetzke pic.twitter.com/HxkkiggNKz
— CricFreak69 (@Twi_Swastideep) February 12, 2025
শাহিন শাহ আফ্রিদির সঙ্গে বাদানুবাদে জড়ান ম্যাথু ব্রিটজকে। ২৮ ওভারে আফ্রিদির একটি ইয়র্কার সামলে ব্রিটজকে আগ্রাসী ভাব দেখিয়েছিলেন। তা ভালোভাবে নেননি আফ্রিদি। দুজনের সাময়িক বাদানুবাদ হয়। এরপর ওই ওভারেই ব্রিটজকে দৌড়ে রান নেওয়ার সময় আফ্রিদি তাঁর পথ আটকানোর চেষ্টা করেন। আফ্রিদির সঙ্গে ব্রিটজকের ধাক্কাও লাগে।
Things Getting Heated up between Shaheen Afridi and Matthew Breetzke😱🥵#shaheenafridi #PAKvsSA #PCB pic.twitter.com/YFg9JwEVFK
— AllrightNow (@suresh2555) February 12, 2025
আফ্রিদির যে মাত্রার অপরাধ তার সঙ্গে মিল রয়েছে যেভাবে বিরাট কোহলি কাঁধ দিয়ে ধাক্কা দিয়েছিলেন স্যাম কনস্টাসকে। আফ্রিদি ইচ্ছাকৃতভাবে পথ আটকানোর চেষ্টা করায় ব্রিটজকে মেজাজ হারান। ফের আফ্রিদির সঙ্গে তাঁর বাদানুবাদ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
শেষ অবধি আম্পায়াররা গিয়ে দুজনকে দূরে সরিয়ে দেন। সেখানে হাজির ছিলেন পাকিস্তানের অন্যান্য ক্রিকেটাররাও। এই ঘটনার জেরে আইসিসির আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘনের জেরে শাস্তির মুখে পড়লেন শাহিন শাহ আফ্রিদি।
Pakistan team celebrating after Bavuma run out 😮 pic.twitter.com/orf2KsWC46
— Men’s Cricket (@MensCricket) February 12, 2025
এরপর ২৯তম ওভারে তেম্বা বাভুমা রান আউট হন। সেই সময় বাভুমার খুব কাছে গিয়ে যেভাবে আউটকে সেলিব্রেট করেন সাউদ শাকিল ও পরিবর্ত ফিল্ডার কামরান গুলাম, সেটিও আইসিসির আচরণবিধির পরিপন্থী। এর জেরে এই দুই পাক ক্রিকেটারের ম্যাচ ফি-র ১০ শতাংশ করে জরিমানা ধার্য হয়েছে।
বিগত ২ বছরে এই ধরনের অপরাধ এই তিন ক্রিকেটারের কেউই করেননি। এবারের ঘটনার জন্য তিনজনের নামের পাশেই বসল একটি করে ডিমেরিট পয়েন্ট। ফলে আগামী দিনে সতর্ক না হলে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে এই ক্রিকেটারদের।












Click it and Unblock the Notifications