ICC ODI World Cup 2023: মোতেরাতেও ‘জয় শ্রীরাম’, গানে গানে গলা মেলালেন লক্ষাধিক দর্শক, কেঁপে গেল পাকিস্তান
বন্দেমাতরম থেকে জয় শ্রীরাম, শনিবাসরীয় মোতেরা মুখরিত হল গানে গানে। ক্রিকেট মাঠে দর্শকদের বিনোদনের জন্য সাউন্ড সিস্টেমে বাজানো হয় গান, সেখানে কখনও থাকে দেশাত্ববোধক গান আবার কখন তা হয় বলিউডের আইটেম সংও। কিন্তু শনিবারের মোতেরায় গান হল, এক লক্ষের বেশি মানুষ তাতে গলাও মেলালেন। কিন্তু তাতে থাকল বিতর্কের ছোঁয়া।
ভারত পাকিস্তান ম্যাচ হবে তাও বিশ্বকাপের মতো ইভেন্টে সেখানে বিতর্ক হবে না তাও আবার হয় নাকি।জায়গার নাম যেখানে আহমেদাবাদ। গুজরাত মানেই বিজেপির শক্ত ঘাঁটি। মোদী-অমিত শাহের গড়। গেরুয়া ভূমিতে বিশ্বকাপের ম্যাচে উঠল জয় শ্রী রাম ধ্বনি। তাও ভারত পাকিস্তান ম্যাচে।

শনিবার সোশ্যাল সাইটে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে ম্যাচের মধ্যেই স্টেডিয়ামে বাজছে জয় শ্রীরাম গান। সেই গানে গলা মেলাচ্ছেন স্টেডিয়ামের লক্ষাধিক দর্শক। অনেকেই সমাজমাধ্যমে লিখেছেন জয় শ্রী রাম ধ্বনিতেই কেঁপে গেল পাকিস্তান দল। ফলে ভালো শুরু করেও স্কোরবোর্ডে বড় রান তুললে তাঁরা ব্যর্থ হলেন।
Over 1 Lakh people Singing "Jai Shree Ram" song from #Prabhas's #Adipurush at Narendra Modi Stadium. 🚩🔥 #INDvsPAKpic.twitter.com/qv8enaxHWn
— Hail Prabhas (@HailPrabhas007) October 14, 2023
শনিবার শুধু জয় শ্রী রামের গানই হয়নি। 'বন্দেমাতরম' থেকে '৮৩ ছবির 'লেহেরা দো'-সহ বিভিন্ন দেশাত্মবোধক গানও স্টেডিয়ামে শোনা যায়।শনিবার ম্যাচের আগে যে জমকালো অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা আগেই জানিয়েছিল আইসিসি। দেশাত্মবোধক গানের মধ্য দিয়েই মোতেরার দর্শকদের উদ্বুদ্ধ করলেন বর্তমানে বলিউডের একনম্বর গায়ক অরিজিৎ সিং।
কিন্তু ম্যাচ শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান টিভি বা মোবাইলে দেখা যায়নি। তা সীমাবদ্ধ ছিল স্টেডিয়ামের দর্শকদের জন্য। সকলেই টিভির পর্দায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অরিজিত্, সুনিধি চৌহান, সুখবিন্দর সিংদের পারফরম্যান্স দেখার। কিন্তু পরে জানা যায়, সেই অনুষ্ঠানের সাক্ষী হতে পারবেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাই। তা সম্প্রচার করা হবে না।

সঞ্চালক রবি শাস্ত্রী যখন পুনরায় বাবরকে জিজ্ঞাসা করছেন তাঁর দলের একাদশ কেমন হবে? তখন ফের একবার দর্শকরা একই রকমভাবে চিত্কার করতে থাকেন। সেই শব্দ গর্জনে চাপা পড়ে গেল বাবরের কথাবার্তা। তবে মেজাজ হারাননি পাকিস্তান দলনেতা। হাসি মুখে তিনি কথা চালিয়ে যান।












Click it and Unblock the Notifications