ICC ODI World Cup 2023: বিশ্বকাপ জিতবেন কোন অধিনায়ক? জেনে নিন বিশ্বখ্যাত জ্যোতিষীর গণনার ফল
প্রতীক্ষার পর্ব শেষ, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে একদিনের বিশ্বকাপ।বিশ্বকাপ শুরুর আগে থেকেই ক্রিকেট বিশ্লেষকরা তাঁদের মতামত জানাতে শুরু করে দিয়েছিলেন। কোন দল এগিয়ে? কারাই বা পিছিয়ে? কারা হতে পারে সম্ভাব্য সেমিফাইনালিস্ট? এই নিয়ে নানা মুণির নানা মত।এবার আসরে নেমে পড়লেন বিশ্ব বিখ্যাত জ্যোতিষীও। তাঁর চর্চায় উঠে এসেছে বিশ্বকাপজয়ী অধিনায়কের নাম।
বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো তাঁর বৈজ্ঞানিক পরিসংখ্যানও তুলে ধরে গণনা করেছেন কে হবেন চলতি বিশ্বকাপের বিজয়ী অধিনায়ক। ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই জ্যোতিষী এরআগে একাধিক বড় ইভেন্টে আগাম গণনা করে জানিয়ে দিয়েছিলেন বিজয়ীর নাম। প্রসঙ্গত, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের ফলাফলও নির্ভুলভাবে মিলিয়ে দিয়েছিলেন লোবো।

লোবোর সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ১৯৮৬ সালের জন্মগ্রহণ করা খেলোয়াড়রা ইতিমধ্যেই সাফল্য পেয়েছেন। কিন্তু এবার তাঁদের টপকে যাবেন ১৯৮৭ সালে জন্মানো খেলোয়াড়রা। কীভাবে কাজ করবে এই পরিসংখ্যান? দেখা যাচ্ছে, ১৯৮৬ সালে জন্মানো রাফায়েল নাদালকে টপকে গিয়েছেন ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা নোভাক জকোভিচ।
সাম্প্রতিক সময়ে খেলা সংক্রান্ত গ্রিনস্টোন লোবোর বেশিরভাগ ভবিষ্যদ্বাণীই মিলেছে। ২০২২ সালে ফিফা বিশ্বকাপে যে মেসির আর্জেন্টিনা জিতবে তা আগেই জানিয়েছিলেন লোবো। শুধু ২০২১ সাল থেক আন্তর্জাতিক ট্রফি জয়ের ক্ষেত্রে মেসির ভাগ্য বদলাতে চলেছে তাও জানিয়েছিলেন গ্রিনস্টোন লোবো। ১৯৮৭ সালেই জন্মেছেন মেসিও। ফলে এবার বিশ্বকাপ জয়ী অধিনায়কের জন্মসাল হবে ১৯৮৭।
অভিজ্ঞতাসম্পন্ন এই জ্যোতিষী জানিয়েছেন, আমি বিশ্বাস করি সফল ব্যক্তিরা একটা নির্দিষ্ট সময়েই জন্ম নেন। ১৯৮১তে জন্ম নিয়েছিলেন দুইজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ২০১১ তে জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি, ২০১৫তে মাইকেল ক্লার্ক। আর এবার যে অধিনায়কের জন্ম ১৯৮৭ সালে তাঁর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি।" ১৯৮৭ সালে বর্তমান দুই অধিনায়কের জন্ম। একজন শাকিব আল হাসান, অন্যজন রোহিত শর্মা। লোবোর এই গননা কিন্তু হাসি ফোটাতে পারে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে।

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications