ICC ODI Rankings: গিল-বাবরের ব্যবধান মাত্র ২, উন্নতি রোহিতেরও, বোলারদের শীর্ষে শাহিন
আইসিসির ক্রম তালিকাতে আরও কমল বাবর আজম এবং শুভমান গিলের ব্যবধান। বিশ্বকাপের মাঝেই ব্যাটসম্যানদের একদিনের ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। বিগত কয়েক বারের মতোই এবারও লড়াই মূলত ভারত পাকিস্তানের দুই ব্যাটসম্যানের মধ্যে সীমাবদ্ধ। দল বিশ্বকাপে ভালো জায়গায় না থাকলেও অধিনায়ক বাবর আজম একদিনের ব্যাটারদের ক্রম তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন। তবে বাবরকে কড়া চ্যালেঞ্জ ছঁড়ে দিয়েছেন শুভমন গিল।
বুধবার আইসিসির থেকে যে ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে এই এবং দুই নম্বরে থাকা দুই ব্যাটারের পয়েন্টের ব্যবধান মাত্র ২। ৮১৮ পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের ক্রম তালিকায় সবার উপরে আছেন বাবর আজম। ৮১৬ পয়েন্ট পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছেন গিল। ভারতীয় তারকা একটা ম্যাচে বড় রান পেলেই সিংহাসন হারাবেন বাবর।

চলতি বিশ্বকাপে ব্যাট হাতে বিরাট এবং রোহিত উভয়েই ভালো পারফরম্যান্স করছেন। চলতি বিশ্বকাপে আপাতত ৬ ম্যাচে ৩৯৮ রান ঝুলিতে নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে ভারত অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানের কাছে গিয়েও তা হাতছাড়া করেন। ফলে ক্রমতালিকায় দ্রুত উন্নতি করছেন রোহিত। একটা সময় প্রথম দশে স্থানই পাচ্ছিলেন না হিটম্যান। কিন্তু এশিয়া কাপ থেকেই আগের ছন্দ ফিরে পেয়েছেন।
অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে দৌঁড়ে পিছিয়ে পড়েছেন কোহলি। ৬ ম্যাচ শেষে বিরাটের রান ৩৫৪। একটি শতরান করেছেন কোহলি। এরমধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৫ রানে আউট হয়েছেন। তাই ক্রমতালিকায় খুব একটা উন্নতি করতে পারেননি বিরাট।
বোলারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন শাহিন শাহ আফ্রিদি। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স এখনও পর্যন্ত করেছেন পাক পেসার। তারই পুরস্কার পেলেন আফ্রিদি। মঙ্গলবার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ওডিআইতে দ্রুততম ১০০ উইকেটের মালিক হন শাহিন শাহ আফ্রিদি। ৫১ ম্যাচেই ১০০ উইকেট পান আফ্রিদি। এখনও পর্যন্ত শাহিনের বিশ্বকাপের উইকেট সংখ্যা ১৬। সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় আছেন এই পাক বোলার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications