Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC ODI rankings: সেরাটা না দিয়েও বাবরের সঙ্গে ব্যবধান কমালেন গিল, তালিকায় কত ‌নম্বরে রোহিত-বিরাট?

জমে উঠেছে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে সব দলগুলিরই।এমনকি বেশিরভাগ দলের পাঁচটি ম্যাচও খেলা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সেমিফাইনাালের টিকিটের জন্য জোর লড়াই শুরু হয়ে গিয়েছে দলগুলির মধ্যে। তবে এর পাশাপাশি ব্যক্তিগতস্তরেও চলছে লড়াই।সেটা আইসিসির একদি‌নের ক্রম তালিকায় শীর্ষস্থান দখলের।

বিশ্বকাপের মাঝেই ব্যাটসম্যানদের একদিনের ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। বিগত কয়েক বারের মতোই এবারও লড়াই মূলত ভারত পাকিস্তানের দুই ব্যাটসম্যানের মধ্যে সীমাবদ্ধ। দল পর পর ম্যাচে হারলেও পাক অধিনায়ক বাবর আজম একদিনের ব্যাটারদের ক্রম তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন। তবে বাবরকে কড়া চ্যালেঞ্জ ছঁড়ে দিয়েছেন শুভমন গিল।

ICC ODI rankings

৮২৯ পয়েন্ট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন বাবর আজম। তবে গিল রয়েছেন দ্বিতীয় স্থানে তাঁর বর্তমা‌ন পয়েন্ট ৮২৩। অর্থ্যাত ব্যবধান মাত্র ছয় পয়ে‌ন্টের। বিশ্বকাপের শুরুতেই ডেঙ্গি আক্রান্ত হওয়ায় দুটি ম্যাচে খেলতে পারে‌ননি গিল। তিনটি ম্যাচ খেললেও এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভারতীয় তারকা।

পাঁচ ম্যাচ খেলে বাবর আজম করেছেন ১৫৭ রান, শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে করেছিলেন ৭৪ রান। অন্যদিকে ৩ ম্যাচে গিলের নামের পাশে ৯৫ রান। গিল নিজেও মানছেন এখনও নিজের সেরাটা দিতে পারেননি। এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, 'মানুষ এখনও পর্যন্ত নব্বই শতাংশ দেখেছেন। আমি অনুভব করি, আমার দক্ষতার একশো শতাংশ এবং ব্যক্তিত্ব এখনও দেখাতে পারিনি।'

ICC ODI rankings

একটি সাক্ষাতকারে ভারতীয় দলের তারকা ক্রিকেটার আরও বলেছেন, ' আমি অতিরিক্ত চেষ্টা করে ফেলছিলাম। আমি নিজেকে বলছিলাম, অনেকগুলো ইনিংস আমি খেলেছি, অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে শতরান হাতছাড়া করেছি। আর যেন শতরান মিস না হয়, সেই কথাই নিজের সঙ্গে বলেছি। নিজেই বুঝতে পেরেছিলাম অতিরিক্ত চাপ নিয়ে ফেলছি নিজের উপরে।'

বাংলাদেশের বিরুদ্ধে বিধংস্বী ইনিংসের সৌজন্যে আইসিসি ক্রম তালিকায় বিরাট উন্নতি করেছেন কুইন্টন ডি কক। ৭৬৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছেন প্রোটিয়া এই তারকা।মঙ্গলবার ডি কক ১৪০ বলে ১৭৪ রান করেন। এদিন তিন ঘণ্টা ১২ মিনিট ক্রিজে থেকে দক্ষিণ আফ্রিকার মারকুটে ওপেনার ১৫টি চার, ৭টি ছয় হাঁকান। ব্যাট করেছেন ১২৪.২৮ এর স্ট্রাইক রেটে। এই নিয়ে দেখতে দেখতে, চলতি বিশ্বকাপে সেঞ্চুরির হ্য়াটট্রিক হয়ে গেল ডি ককের।

ICC ODI rankings

বিরাট কোহলি আছেন ছয় নম্বরে। এক ধাপ উন্নতি করে আট নম্বরে আছেন রোহিত শর্মা। ব্যাট হতে দুই ব্যাটারই বিশ্বকাপে ভালো ছন্দে আছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+