Champions Trophy: ব্যবস্থাপনা খতিয়ে দেখতে পাকিস্তানে যাচ্ছে আইসিসির দল! জয় শাহকে নিয়ে মুখ খুললেন নাকভি

মহিলাদের টি২০ বিশ্বকাপের পর আইসিসির পরবর্তী মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত। ভারতীয় দলের পাকিস্তা‌নে গিয়ে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। এরইমধ্যে পাওয়া গেল বিরাট আপডেট।

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী দিনে একটি আইসিসি প্রতিনিধিদল পাকিস্তান সফরে যেতে পারে। সর্বভারতীয় একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইসিসির কিছু সদস্য টুর্নামেন্টের ব্যবস্থার মূল দিকগুলি খতিয়ে দেখতে আগামী ১০ দিনের মধ্যে পাকিস্তান সফরে যেতে পারেন। এই সফরটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এটি টুর্নামেন্টের সময়সূচি এবং টিকিটের বিক্রি সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণার পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।

Champions Trophy

পিসিবির চেয়ারম্যান মহসিন নকভির জয় শাহকে অনুরোধ করতে পারেন যাতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যায়। সংবাদ মাধ্যমে পিসিবি চেয়ারম্যান বলেছেন, "চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে। আমরা বিসিসিআই সচিবের সঙ্গে যোগাযোগ রাখছি। বাকি বোর্ডগুলোর প্রধানের সঙ্গেও প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমাদের।"

বিসিসিআই সচিব জয় শাহের আইসিসি চেয়ারম্যান হওয়ায় পিসিবি যে কোনও উদ্বেগে নেই তাও উল্লেখ করেন নাকভি। গত মাসের শেষের দিকে জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সভাপতি নির্বাচিত হন। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে তৃতীয় মেয়াদ চাননি। এমন পরিস্থিতিতে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু জয় শাহের সামনে আর কোনও প্রতিযোগী দাঁড়াননি।

জয় শাহ আইসিসি সভাপতি নিয়ে মুখ খুলেনছেন নকভি। পিসিবি চেয়ারম্যান বলেছেন, "আমরা জয় শাহের সঙ্গে যোগাযোগ রাখছি। উনি আইসিসি চেয়ারম্যান হওয়ায় আমাদের কোনও চিন্তা নেই। আগামী ৮ এবং ৯ সেপ্টেম্বর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা রয়েছে। পিসিবির পক্ষ থেকে আমি অথবা অন্য কেউ সেই সভায় যোগ দেবে।"

পিটিআইয়ের তথ্য অনুসারে জানা গিয়েছিল আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ অবধি। ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে।চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের একটি ড্রাফ্ট জমা দিয়েছে। তাতে ৭ ম্যাচ লাহোরে, তিনটি করাচিতে এবং ৫টি রাওয়ালপিন্ডিতে রেখেছে পিসিবি। উদ্বোধনী ম্যাচ করাচিতে রাখা হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছিল বিসিসিআই আইসিসিকে প্রস্তাব দিয়েছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে। দুবাই বা শ্রীলঙ্কায় ভারতের খেলতে যে আপত্তি নেই তা জানিয়ে দেওয়া হয়েছে।২০২৩ সালে এশিয়া কাপেও নিরাপত্তার জন্য পাকিস্তানে যাননি রোহিত শর্মারা । ফলে শ্রীলঙ্কায় আয়োজন করতে হয়েছিল টুর্নামেন্টের কিছুটা অংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+