ICC Hall Of Fame: বিশ্বকাপ সেমিফাইনালের আসরে ৩ নক্ষত্রকে বিরাট সম্মান প্রদান আইসিসির, ভারতের কাছে কেন গর্বের?
ICC Hall Of Fame: চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেদিনই বিশ্ব ক্রিকেটের তিন নক্ষত্রকে বিরাট সম্মান প্রদান করতে চলেছে আইসিসি।
এই বছর তিনজনকে আইসিসি হল অব ফেম-এ অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালের আসরে বীরেন্দ্র শেহওয়াগ, ডায়ানা এডুলজি ও অরবিন্দ ডি সিলভাও হাজির থাকবেন।

ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেম-এ ঠাঁই পেলেন এডুলজি। তাঁর সঙ্গেই শেহওয়াগ ও ডি সিলভাকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সম্মানিত করা হবে আইসিসির তরফে। ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে শ্রীলঙ্কার প্রাক্তনী আইসিসি হল অব ফেম-এ এলেন ক্লাস অব ২০২৩ হিসেবে।
ইতিমধ্যেই যাঁরা আইসিসি হল অব ফেম-এ রয়েছেন তাঁদের সঙ্গেই সংবাদমাধ্যমের প্রতিনিধি, ফিকা ও আইসিসির সিনিয়র এগজিকিউটিভদের ভোটাভুটির মাধ্যমেই এই তিনজনের নাম এবারের জন্য চূড়ান্ত করা হয়েছে। বিশ্ব ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবেই প্রাক্তন ক্রিকেটারদের হল অব ফেম-এ রেখে সম্মানিত করে আইসিসি।
🇮🇳 🇱🇰 🇮🇳
— ICC (@ICC) November 13, 2023
Three stars of the game have been added to the ICC Hall of Fame 🏅
Details 👇https://t.co/gLSJSU4FvI
ডি সিলভা, এডুলজি ও শেহওয়াগ হল অব ফেম-এ অন্তর্ভুক্ত হলেন যথাক্রমে ১১০, ১১১ ও ১১২ নম্বর ক্রিকেটার হিসেবে। শ্রীলঙ্কার হয়ে ১৯ বছর ধরে খেলেছেন অরবিন্দ ডি সিলভা। ১৯৯৬ সালে তিনি শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন। শেহওয়াগ ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে অনেক রেকর্ড গড়েছেন। ১৭ হাজারের উপর রান আছে, ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য।
এডুলজির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ১৭ বছরের। ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নয়নে তিনি প্রভূত অবদান রেখেছেন। বিসিসিআইয়ের প্রশাসকমণ্ডলীর সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আইসিসির তরফে জানানো হয়েছে, এই তিন ক্রিকেটারকে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের আসরে মাঠেই সম্মানিত করা হবে।
বীরেন্দ্র শেহওয়াগ বলেন, এই সম্মান প্রদানের জন্য আইসিসি, জুরি মেম্বারদের ধন্যবাদ। আমি ক্রিকেট বল মারতে সবচেয়ে ভালোবাসি। সেটাই আমার জীবনের দীর্ঘ সময় ধরে করতে পেরেছি। সে কারণেই এই সম্মান পেয়ে কৃতজ্ঞতা জানাই। পরিবার, বন্ধু, সতীর্থও অগণিত ক্রিকেটপ্রেমীদের প্রতিও ধন্যবাদজ্ঞাপন করেন বীরু।
ক্রিকেটের প্রতি ভালোবাসা, ডেডিকেশন, স্বার্থত্যাগের স্বীকৃতি হিসেবেই এই সম্মানকে দেখছেন শ্রীলঙ্কার কিংবদন্তি অরবিন্দ ডি সিলভা। পরিবার, বাবা-মা, বোন, স্ত্রী, সন্তানরা যেভাবে সমর্থন ও স্বার্থত্যাগ করেছেন তাতে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান ডি সিলভা। জীবনের চড়াই-উতরাইয়ে পাশে থাকা বন্ধু, কোচ, শিক্ষক, ফ্যানেদেরও ধন্যবাদ জানান তিনি।
ডি সিলভা জানিয়েছেন, এঁরাই আমার উপর আস্থা রেখে সাফল্যের সন্ধানে এগিয়ে যেতে উৎসাহিত করেছেন। মেন্টর, অধিনায়ক, সতীর্থদের পাশাপাশি প্রতিপক্ষ দলের ক্রিকেটারদেরও ডি সিলভা ধন্যবাদ জানিয়েছেন তাঁরা খেলাকে সমৃদ্ধ করার জন্য। আইসিসি, বিচারকমণ্ডলীকেও ধন্যবাদ জানিয়েছেন।
ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেম-এ জায়গা পেয়ে উচ্ছ্বসিত ডায়ানা এডুলজি। পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সঙ্গে তাঁর নাম যোগ হওয়ায় আইসিসি ও বিচারকমণ্ডলীকে ধন্যবাদ জানান। পরিবার, বন্ধু, বিসিসিআই ও ভারতের মহিলা ক্রিকেটারদের জন্য এই সম্মান অত্যন্ত গর্বের বলে মন্তব্য এডুলজির।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications