ICC CWC 2023: ৪ বছরের ব্যবধানে বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল, বদলাচ্ছে না কোন আম্পায়ারের ভূমিকা?

ICC CWC 2023: ২০১৯ সালের পর ফের এবার বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথ। কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল। ভারত নামবে ফেভারিট হিসেবেই।

তবে আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড বারবার বেগ দিয়েছে ভারতকে। এবার লিগ পর্বে কিউয়িদের বিরুদ্ধে জয় পেলেও সেমিফাইনালে হবে অন্য লড়াই। ম্যানচেস্টার থেকে মুম্বই- ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালে চার বছরের ব্যবধানে বদলাচ্ছে না এক আম্পায়ারের ভূমিকা।

ICC CWC 2023: ৪ বছরের ব্যবধানে বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল

২০১৯ সালের বিশ্বকাপেও প্রথম সেমিফাইনালেই মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত সেই সেমিফাইনাল গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। নিউজিল্যান্ড জিতেছিল ১৮ রানে। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও রিচার্ড কেটলবরো। টিভি আম্পায়ার ছিলেন রড টাকার, রিজার্ভ আম্পায়ার নাইজেল লং, ম্য়াচ রেফারি ডেভিড বুন।

কাল ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালেও মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিং করবেন রিচার্ড ইলিংওয়ার্থ। ফলে ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বদলাচ্ছে না ইলিংওয়ার্থের ভূমিকা। অস্ট্রেলিয়ার রড টাকার তাঁর সঙ্গে ম্যাচ পরিচালনা করবেন। টাকার শততম ওডিআই ম্যাচে আম্পায়ারিং করতে চলেছেন। ২০০৯ সালে তিনি প্রথম ওডিআইয়ে আম্পায়ারিং করেন।

ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন, চতুর্থ বা রিজার্ভ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারির দায়িত্বে অ্যান্ডি পাইক্রফট।

ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো চলতি বিশ্বকাপেই শততম ওডিআইয়ে আম্পায়ারিংয়ের নজির গড়েছেন। ২০১৯ সালে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকা কেটলবরো এবার একই ভূমিকা পালন করবেন, তবে সেটি ইডেনে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনালে।

কেটলবরোর সঙ্গে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ভারতের নীতিন মেনন। এই প্রথম বিশ্বকাপে ম্য়াচ পরিচালনা করছেন তিনি। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গাফানি, চতুর্থ আম্পায়ার মাইকেল গফ, ম্যাচ রেফারির দায়িত্বে জাভাগল শ্রীনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+