Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ind vs NZ In CWC SF: সেমিফাইনালের আগে ভারতের অনুশীলনে বিরাট চমক! এ কোন বাঁহাতি? একাধিক নজিরের অপেক্ষা

Ind vs NZ In CWC SF: বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড। আজ নৈশালোকে অনুশীলন সারল ভারতীয় দল। আর সেখানেই দেখা গেল বিরাট চমক। চর্চা শুরু বাঁহাতি ব্যাটারকে নিয়ে।

বিরাট কোহলি দুরন্ত ফর্মে রয়েছেন। কাল একাধিক নজির গড়ার হাতছানি। তবে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারকে সামলাতেই কি বিশেষ অনুশীলনে মগ্ন হলেন কোহলি? প্রশ্ন উঠেই গেল।

Ind vs NZ In CWC SF: সেমিফাইনালের আগে ভারতের অনুশীলনে বিরাট চমক!

ডেভিড ওয়ার্নার ডান হাতে ব্যাট করেছেন। এবার কি কাল বিরাট কোহলিকে দেখা যাবে বাঁ হাতে ব্যাট করতে। বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে অস্বস্তি কাটাতে নেদারল্যান্ডস ম্যাচের আগে বিশেষ অনুশীলন করেছিলেন। রবীন্দ্র জাদেজাকেও ডেকে নিয়েছিলেন। কিন্তু রোলফ ভ্যান ডার মারউইর বলে বোল্ড হয়ে যান, যা অবাক করেছিল অনেককেই।

নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন। তাঁকে সামলাতেই বিরাট অভিনব শট খেলবেন কিনা আজকের অনুশীলনে দেখে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরাটের সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল চলতি বিশ্বকাপে অপরাজিত দ্বিশতরান হাঁকিয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে অভিনব শটও খেলেছেন।

বিরাট কোহলি কিউয়ি অস্ত্র ভোঁতা করতে কোন পাল্টা অস্ত্র প্রয়োগ করেন তা স্পষ্ট হবে ম্যাচ শুরু হলেই। সচিন তেন্ডুলকর (২০০৩ সালে ৬৭৩), ম্যাথু হেডেন (২০০৭-এ ৬৫৯), রোহিত শর্মা (২০১৯ সালে ৬৪৮), ডেভিড ওয়ার্নার (২০১৯ সালে ৬৪৭) ও শাকিব আল হাসান (২০১৯ সালে ৬০৬)-এর পর ষষ্ঠ ব্যাটার হিসেবে কোনও বিশ্বকাপে ছশো রানের ক্লাবে ঢুকতে বিরাটের দরকার ৬ রান।

রাচিন রবীন্দ্রও (৫৬৫ রান) কালই চলতি বিশ্বকাপে ৬০০ রান পূর্ণ করে ফেলতে পারেন। বিরাট ও রবীন্দ্র যদি এই মাইলফলক স্পর্শ করেন তাতে এই প্রথম বিশ্বকাপের কোনও ম্যাচে দুই দলের দুই ক্রিকেটার ৬০০ রান পূর্ণ করবেন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে কিউয়িদের বিরুদ্ধে ১৫তম ওডিআই অর্ধশতরান করার রেকর্ডের সামনেও রয়েছেন বিরাট।

বিরাট কাল শতরান পেলে একসঙ্গে ভেঙে দেবেন সচিন তেন্ডুলকরের জোড়া বিশ্বরেকর্ড। ৫০তম ওডিআই শতরান কিং কোহলি ওয়াংখেড়েতে পেয়ে গেলে কোনও বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার সচিনের রেকর্ডটিও ভেঙে দেবেন তিনি। ওই রেকর্ডটি ভাঙতে বিরাটের দরকার ৮০ রান, কারণ এখনও অবধি বিরাট ৫৯৪ রান করেছেন।

বিরাট আর ৪ রান করলে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে ১০০ বা তার বেশি রান করবেন। বিশ্বকাপে সাতটি শতরান রয়েছে রোহিত শর্মার। সচিন ও ডেভিড ওয়ার্নারের রয়েছে ৬টি করে শতরান। কোহলি কাল ওডিআই বিশ্বকাপে পঞ্চম শতরান পেলে ছোঁবেন রিকি পন্টিং ও কুমার সঙ্গকারাকে।

মহম্মদ শামি কাল শততম ওডিআই খেলবেন। বিশ্বকাপে তাঁর উইকেট সংখ্যা ৪৭। কাল তিনি তিন উইকেট পেলেই এই প্রথম বিশ্বকাপের কোনও ম্যাচে দুই দলে দুই এমন বোলার থাকবেন যাঁদের বিশ্বকাপে ৫০ বা তার বেশি উইকেট রয়েছে। সপ্তম বোলার হিসেবে এই কীর্তি গড়তে চলেছেন শামি। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের বিশ্বকাপে আছে ৫২ উইকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+