ICC CWC 2023: ইডেনে আলিঙ্গন সেরে নিখিলের বাহুডোরে সৌরসেনী! খেলা দেখার ফাঁকে কী করলেন?

ICC CWC 2023: ইডেনে বিরাট কোহলি শতরান করে ছুঁলেন সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড। ভারত বিরাট জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকার মধ্যে। তারই মধ্যে ক্লাব হাউসে ইঙ্গিত মিলল এক বিরাট সম্পর্কের।

সাংসদ নুসরত জাহানের প্রাক্তন স্বামী তথা উদ্যোগপতি নিখিল জৈনের সঙ্গে বসে ম্যাচ দেখলেন সৌরসেনী মৈত্র। শুধু কি ম্যাচ দেখা। হলো অনেক কিছুই। কয়েক মাস ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। আজ বোঝা গেল সম্পর্ক এগিয়েছে অনেকটাই।

ICC CWC 2023: ইডেনে আলিঙ্গন সেরে নিখিলের বাহুডোরে সৌরসেনী!

ভারত তখন টস জিতে ব্যাট করছে। রোহিত শর্মার ধুন্ধুমার ব্যাটিং প্রথম থেকেই ক্লাব হাউসের আপার টিয়ারে বসে দেখছিলেন নিখিল। সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধু। নিখিলের পাশে বসা লোকজন নিজেরা সেলফি তোলায় মত্ত থাকলেও চিনতেই পারেননি নুসরতের প্রাক্তন স্বামীকে। কিছুক্ষণ পরেই হাজির সৌরসেনী।

প্রেস বক্সের ঠিক নীচে যে চেয়ারগুলি রয়েছে তার একেবারে সামনের সারিতে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন সৌরসেনী। এরপর নিখিলই ইশারায় ডেকে নেন কাছে। সৌরসেনী যাতে নিখিলের পাশের চেয়ারেই বসতে পারেন সেজন্য একটা সিট ছেড়ে বসেন নিখিলের বন্ধু।

সৌরসেনী আসার সময় নিখিল চেয়ার চেয়ে উঠে দাঁড়াতেই এক বর্ষীয়ান সিরিয়াস ক্রিকেট দর্শক বলে ওঠেন, অ্যাই নিখিল, বসুন! না, তিনি চিনতে পারেননি নিখিলকে। জার্সির পিছনে লেখা নাম দেখেই ডাকলেন। সৌরসেনী এসেই নিখিলকে আলিঙ্গন করেন। আলিঙ্গনাবদ্ধ অবস্থায় তাঁরা থাকেন প্রায় ৮-১০ সেকেন্ড। এরপর পাশাপাশি বসে বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের ব্যাটিং দেখা।

দুজনে যে বেশ ঘনিষ্ঠ তা বোঝা যায় এর পর থেকেই। সৌরসেনী বা নিখিল নিশ্চিতভাবেই বিরাট বা শ্রেয়সের দৃষ্টিনন্দন বেশ কয়েকটি শট মিস করেছেন। করবেন না-ই বা কেন। অপলক দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে তাঁদের মধ্যে তখন কথাবার্তা চলছে। কখনও সৌরসেনী নিখিলের কাঁধে মাথা রাখছেন, কখনও আবার নিখিল ধরছেন সৌরসেনীর হাত!

সময় গড়াল। বিরাট, শ্রেয়সের পার্টনারশিপ বাড়ছে। আরও ঘনিষ্ঠ হচ্ছেন নিখিল-সৌরসেনী। কখনও সৌরসেনী কাঁধ দিয়ে নিখিলের কাঁধে ঠেলা দিলেন। কখনও আবার টিপে দিলেন গাল। দুজনে প্রেমের সম্পর্ক নিয়ে এখনও মুখ না খুললেও তাঁদের আজ যেভাবে দেখা গেল তাতে বোঝাই যায় চার হাত এক হওয়ার দিকেই এগোচ্ছে!

মজার ব্যাপার হলো, আজ কর্পোরেট বক্সে খেলা দেখেছেন নুসরত ও যশ। নিখিল ও সৌরসেনী ক্লাব হাউসের আপার টিয়ারে। নিখিলের সঙ্গে সম্পর্ক ভাঙার আগেই যশের সঙ্গে সম্পর্কে জড়ান তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী-সাংসদ। একদিকে যশরতের উপস্থিতি, অন্যদিকে সৌরসেনীর সঙ্গে একান্তে বসে ক্রিকেট দেখা, যেন সিনেমারই চিত্রনাট্য।

নুসরত ও যশ নিজেদের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের ইডেনে থাকার কথা তো সকলেই জেনে ফেলেছেন। সেই কর্পোরেট বক্স থেকে ক্লাব হাউসের আপার টিয়ারের দূরত্ব তো খুব বেশি নয়। সেখানে সাধারণ দর্শকদের মধ্যে বসে ক্রিকেট উপভোগ করলেন সৌরসেনীর মতো মডেল-অভিনেত্রী এবং শিল্পোদ্যোগী নিখিল। যা খুঁজে বের করল ওয়ানইন্ডিয়া বাংলা।

ICC CWC 2023: ইডেনে আলিঙ্গন সেরে নিখিলের বাহুডোরে সৌরসেনী!

নিখিলের সংস্থার বাণিজ্যিক মুখ সৌরসেনী। সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন জোরালো করেছিল। কিন্তু আজ তা এক অন্য মাত্রা পেল ইডেনে। ভারতীয় দলের ইনিংস শেষ হওয়ার পর সৌরসেনীকে নিয়েই নীচে যান নিখিল। কিছুক্ষণ পর ফেরেন নরম পানীয়, চিপসের প্যাকেট হাতে। আর পাঁচজনের মতোই। মাঝে কিছুক্ষণ সামনের সারিতে গিয়ে বসেছিলেন।

ভারতীয় দল যখন একের পর উইকেট ফেলে চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকাকে, তখন কয়েকজনের সেলফির আবদার মেটালেন সৌরসেনী। ওয়ানইন্ডিয়া বাংলাকে জানালেন, বিরাট কোহলির ৪৯তম শতরান ইডেনে বসে দেখা তাঁর আজীবনের সুখস্মৃতি হয়ে রইল। ভারতের জয় দারুণ উপভোগ করছেন। অপেক্ষায় কাপ জেতার।

তবে এদিনও নিখিলের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তিনি তার আগে বোঝেননি তাঁর ও নিখিলের ছবি ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে। কার সঙ্গে বসে খেলা উপভোগ করলেন? সেই প্রশ্নের উত্তরে প্রথমে বললেন বন্ধুদের সঙ্গে। তারপরই বললেন এখানে পরিবারের অনেক সদস্যের সঙ্গেই এসেছি। অনুরাগীরা অপেক্ষায় কবে নিখিল আর সৌরসেনী একসঙ্গে গাইবেন, খুল্লমখুল্লা প্যার করেঙ্গে হম দোনো!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+