ICC World Cup 2023: মহম্মদ রিজওয়ানের অস্বস্তি বাড়ল! ম্যাচের সময় মাঠে নমাজ পড়ায় অভিযুক্ত পাকিস্তান তারকা
ICC World Cup 2023: মহম্মদ রিজওয়ান ফের বিতর্কে জডালেন। এবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী পাকিস্তানের তারকার বিরুদ্ধে আনলেন গুরুতর অভিযোগ আনলেন। চিঠি পাঠালেন আইসিসি, বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডে।
হায়দরাবাদে নেদারল্যান্ডস ম্যাচে রিজওয়ান মাঠে বসে নমাজ পড়েছেন বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, এই কাজ ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী।

আইনজীবী বিনীত জিন্দাল অভিযোগপত্র পাঠিয়েছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে। চিঠিতে তিনি লিখেছেন, চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠের মধ্যেই নমাজ পড়েছেন রিজওয়ান। একঝাঁক ভারতীয়র উপস্থিতিতে রিজওয়ানের এই আচরণেই আপত্তি আইনজীবীর।

জিন্দালের দাবি, ইচ্ছাকৃতভাবেই নিজের ধর্ম জাহিরের চেষ্টা করেছেন রিজওয়ান। যা ক্রিকেট-সহ যাবতীয় খেলাধুলোর স্পিরিটের পরিপন্থী। এতে ম্যাচের স্পিরিট, খেলোয়াড়দের ভাবাদর্শই প্রশ্নের মুখে পড়েছে। রিজওয়ান যেন বার্তা দিতে চেয়েছেন যে, তিনি মুসলিম সম্প্রদায়ের। জলপানের বিরতির সময়ই তিনি নমাজ পড়েছেন মাঠের মধ্যে।
खेल की भावना को जीवित रखने के लिए, अधिवक्ता विनीत जिंदल ने 6 अक्टूबर 2023 को क्रिकेट मैच के दौरान "नमाज़" की पेशकश करने के लिए पाकिस्तान क्रिकेट टीम के विकेटकीपर और बल्लेबाज मोहम्मद रिज़वान के खिलाफ अंतर्राष्ट्रीय क्रिकेट परिषद में शिकायत दर्ज की।
— Adv.Vineet Jindal (@vineetJindal19) October 14, 2023
शिकायत की कॉपी आईसीसी एथिक्स… pic.twitter.com/w2Ezm6KaTy
এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান হাঁকিয়ে সেই ম্যাচ-জেতানো সেঞ্চুরি গাজার মানুষকে উৎসর্গ করে বিতর্কে জড়ান রিজওয়ান। ফলে একাধিক ঘটনার মাধ্যমে তিনি ইচ্ছা করেই নিজের ধর্মীয় ও রাজনৈতিক আদর্শকে বিশ্বকাপের আসরে যেভাবে তুলে ধরছেন, তাতে আপত্তি রয়েছে অভিযোগকারীর। এই অভিযোগের প্রেক্ষিতে জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।
এখনও অবধি চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন রিজওয়ান। ৩টি ম্যাচে একবার অপরাজিত থেকে তিনি ২৪৮ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১৩১। ১টি করে শতরান ও অর্ধশতরান হাঁকিয়েছেন পাকিস্তানের এই ব্যাটার। শুক্রবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।












Click it and Unblock the Notifications