ICC CWC 2023: বিশ্বকাপের টিকিট বিক্রিতে বিরাট ধাক্কা, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় চিন্তা বাড়ল বিসিসিআইয়ের?
ICC CWC 2023: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রি জোরকদমে শুরু হলো আজ থেকে। মাস্টারকার্ড ব্যবহার করেন, এমন ক্রিকেটপ্রেমীরা গতকাল থেকে বিশ্বকাপের টিকিট বাড়ার বাড়তি উইন্ডো পেয়েছিলেন।
আজ ভারতীয় সময় রাত ৮টা থেকে ভারত বাদে বাকি দেশগুলির প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। আর তখনই লাগে বড় ধাক্কা।

বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। ফলে এমনিতেই টিকিট বিক্রি দেরিতে শুরু হওয়ার জন্য অনেকেই সমস্যায় পড়েছেন। সমালোচিত হচ্ছে বিসিসিআই। ধাপে ধাপে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপের আয়োজক দেশ। বুকমাইশো-র মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে। কিন্তু আজ শুরুতেই ওই সংস্থার অ্যাপ ও ওয়েবসাইট ক্র্যাশ করে যায়।
মিনিট চল্লিশ ধরে এই সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ ক্রিকেটপ্রেমীদের। টিকিট কাটতে একসঙ্গে বহু মানুষ বুকমাইশোর ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করতে শুরু করাতেই বিপত্তি বলে জানা গিয়েছে। বিশ্বজুড়ে অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া মসৃণ করতে যে ধরনের ব্যবস্থা বা পরিকাঠামোর দরকার হয় তা বিসিসিআই ও আইসিসি করতে ব্যর্থ বলে অভিযোগ উঠেছে।
আজ ভারতের কোনও ম্যাচের টিকিট বিক্রি না হওয়া সত্ত্বেই যেখানে এই অবস্থা, তাতে রোহিত শর্মাদের খেলার টিকিট কাটতে গিয়ে আরও কত কী ঝক্কি সামলাতে হবে সেটাই চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের। দীর্ঘক্ষণ ধরে টিকিট কাটতে না পেরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

বুকমাইশোকে অফিসিয়াল পার্টনার হিসেবে বেছে আইসিসি সঠিক কাজ করেনি বলেও অনেকে ক্ষোভ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের অনেক পরে টিকিট কাটার প্রক্রিয়া স্বাভাবিক হলেও তার আগে অনেকেই বিরক্তিতে হাল ছেড়ে দেন। ২০১১ সালের পর এই প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ হচ্ছে। কিন্তু তার জন্য যে প্রস্তুতি দরকার ছিল বিসিসিআইয়ের তা নেই বলেই মনে করছেন অনেকে।
এবার ক্রীড়াসূচি প্রকাশেও অনেকটাই দেরি করেছে আইসিসি ও বিসিসিআই। সূচি প্রকাশের পরও পরিবর্তন করা হয়েছে। বিশ্বকাপের সূচি ঘিরে এমন অবস্থাও কার্যত নজিরবিহীন। কেন না, ২০১১ সালের বিশ্বকাপের সূচিও প্রকাশিত হয়েছিল অনেক আগেই। সাংবাদিকদের ম্যাচ কভারের জন্য অ্যাক্রিডিটেশন প্রক্রিয়াও শুরু হয়নি এখনও।
এরই মধ্যে, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে কেন্দ্রীয় সরকার নয়া নির্দেশিকা জারি করেছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বলা হয়েছে, সমস্ত ধরনের মিডিয়ায় বেটিং বা জুয়া সংক্রান্ত কোনও বিজ্ঞাপন বা প্রোমোশনাল কনটেন্ট রাখা চলবে না। এই নির্দেশিকা অগ্রাহ্য করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকার মনে করছে, অনেক সংস্থা বিজ্ঞাপন দিয়ে কালো টাকা সাদা করছে। গত বছর জুন ও অক্টোবর মাসেও এমন নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। আইপিএলের আগেও একই ধরনের নির্দেশিকা জারি হয়। ভারতে বেটিং বা জুয়া অবৈধ। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার প্রচার আইনভঙ্গের সামিল বলে মনে করিয়ে দিয়েছে কেন্দ্র।
ভারতীয় দলের কিট স্পনসর ড্রিম ইলেভেন। ফলে এই ধরনের সংস্থার বিজ্ঞাপনের ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান এখনও স্পষ্ট নয়। যদি এই ধরনের সংস্থার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেওয়া হয়, তাহলে সমস্যা বাড়বে বিসিসিআইয়ের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications