ICC Cricket World Cup 2023: বিসিসিআইয়ের পথেই এগিয়েছে ইউএস ওপেন! আত্মস্তুতিতে গদগদ জয় শাহ
ক্রিকেটে ভারত অন্যতম শক্তিশালী দেশ। বিশ্ব ক্রিকেটের অন্যতম নিয়ন্ত্রক হিসাবে গণ্য করা হয় বিসিসিআইকে। ইতিহাস সাক্ষী আছে বিশ্ব ক্রিকেটে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু ভারত পথ দেখিয়েছে বিশ্বের মহাশক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্রকেও? বিসিসিআইয়ের পথেই হেঁটেছে যুক্তরাষ্ট্র ওপেন! এমনই দাবি করলেন বোর্ড সচিব জয় শাহ।
২০২২ সালে অক্টোবর মা,এ পুরুষ এবং মহিলা দলের মধ্যে থাকা বেতন বৈষম্য দূর করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। যাকে যুগান্তকারী বলে উল্লেখ করেলন বিসিসিআই সচিব জয় শাহ। গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে বোর্ড সচিব বলেন, 'বিসিসিআই প্রথম মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে সম বেতনের নীতি প্রবর্তন করে। আমাদের সিদ্ধান্তের পরেই ইংল্যান্ড ক্রিকেট, ইউএস ওপেন এবং আইসিসি একই পথে হেঁটেছে।'

২০২২ সালের ২৭ অক্টোবর বিসিসিআইয়ের পক্ষ ঘোষণা করা হয়, এখন থেকে পুরুষ এবং মহিলা জাতীয় দলের ক্রিকেটাররা সমান বেতন পাবেন।টেস্টে ম্যাচ পিছু ১৫ লক্ষ এবং একদিনের ক্রিকেট ও টি-২০ তে যথাক্রমে ৬ লক্ষ এবং ৩ লক্ষ টাকা প্রতি ম্যাচে পাবেন ক্রিকেটাররা।
জয় শাহ শাহ টুইট করে জানিয়েছিলেন, 'বৈষম্য দূর করতে আজ প্রথম পদক্ষেপ নিল বিসিসিআই। যেসব মহিলা ক্রিকেটাররা বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ, তাঁদের আমরা সমান বেতন দিতে চলেছি। মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের এবার থেকে সমপরিমাণ ম্যাচ ফি দেওয়া হবে। আমরা ক্রিকেটে লিঙ্গ সাম্যের নতুন একটা যুগ তৈরি করতে চাই।'

বৃহস্পতিবারের অনুষ্ঠান থেকে লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রেও বিসিসিআইয়ের অবদানের কথা তুলে ধরেন জয় শাহ। তাঁর কথায়, 'লিঙ্গ বৈষম্য দূর করতে একাধিক উদ্যেগ নিয়েছে বিসিসিআই।আসন্ন একদিনের বিশ্বকাপে শিক্ষার্থীদের যুক্ত করা হয়েছে। তাঁরা যাতে শুধু খেলা দেখাই নয় একইসঙ্গে খেলাটা উপভোগও করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে।'

তবে বিসিসিআইয়ের আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড মহিলা ও পুরুষ ক্রিকেটারদের মধ্যে বেতন-বৈষম্য ঘোচানোর জন্য পদক্ষেপ নিয়েছিল। বাহবা কুড়িয়েছিল কিউয়ি বোর্ড।












Click it and Unblock the Notifications