ক্রিস গেইলকে সব ধরনের টি-২০ লিগ থেকে নির্বাসনের দাবি!
সিডনি, ৮ জানুয়ারি : ক্রিস গেইল বিতর্ক যেন থেমেও থামছে না। অস্ট্রেলীয় ঘরোয়া টি-২০ লিগ 'বিগ ব্যাশ'-এ এক মহিলা টিভি সাংবাদিককে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করায় ওয়েস্ট ইন্ডিয়ান গেইলকে সব ধরনের টি-২০ লিগ থেকে নির্বাসনের দাবি তুললেন ইয়ান চ্যাপেল।
প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক চ্যাপেল দেশীয় বোর্ডের কাছে এই মর্মে আবেদনও জানিয়েছেন। প্রথমে বিগ ব্যাস থেকে, ও পরে আইসিসির কাছে আবেদন করে বিশ্বের নানা প্রান্তে চলা টি-২০ লিগ থেকেও গেইলকে নির্বাসনের দাবি তুলেছেন।

চ্যাপেলের মতে, এইজন্য যদি আলাদা ভাবে প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জানাতে হয় তাতেও কোনও অসুবিধা হওয়ার কথা নয়। এমনকী আইসিসির সভাতেও এই নিয়ে আলোচনা হওয়া উচিত।
প্রসঙ্গত, সম্প্রতি বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস-এর হয়ে খেলা গেইল ম্যাচ চলাকালীনই এক মহিলা সাংবাদিকের সঙ্গে কথা বলার সময়ে কটুক্তি করেন বলে অভিযোগ ওঠে। পরে যদিও সেজন্য ক্ষমাও চেয়ে নেন তিনি।
অন্যদিকে, এপ্রিলে শুরু হতে চলা আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলার কথা রয়েছে গেইলের। তবে আইপিএলে তাঁকে দেখতে পাওয়া যাবে না বলে বিসিসিআই সূত্রে তেমন কোনও খবর নেই।












Click it and Unblock the Notifications