Gautam Gambhir: ‘টিম ইন্ডিয়ার হেড কোচ হতে চাই’, রোহিতদের হেডস্যার হওয়া নিয়ে মনের কথা প্রকাশ্যে আনলেন গম্ভীর

ভারতীয় দলের কোচ নিয়োগের প্রক্রিয়া যেন ওয়েব সিরিজের চিত্রনাট্য, প্রতিদিন একটি করে পর্ব প্রকাশিত হচ্ছে আর তা ঝড় তুলছে। এই সিরিজের নায়কের নাম অবশ্যই গৌতম গম্ভীর। এতদিন তাঁর নাম নিয়ে জল্পনা কল্পনা চললেও তিনি কোনও স্পষ্ট মন্তব্য করেননি। অবশেষে রবিবার রাতে কোচ ইস্যুতে মুখ খুললেন কেকেআর মেন্টর।

রবিবার আবু ধাবিতে একটি অনুষ্ঠানে যোগ দেন গৌতম গম্ভীর, সেখানে তিনি স্পষ্ট করে বলেন, ভারতীয় দলের কোচ হওয়ার বিষয়টি নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন।, এবার সময় এসেছে উত্তর দেওয়ার। আমি অবশ্যই ভারতীয় দলের কোচ হতে চাইব। ভারতীয় দলের কোচ হওয়ার থেকে বড় সম্মানের কিছু হতে পারে না।'

Gautam Gambhir

ভারতীয় দলের কোচের হট সিটে বসার ইচ্ছা যে তাঁর মধ্যে প্রবল সেই কথা এবার খোলাখুলি মেনে নিলেন গম্ভীর। কেকেআর মেন্টর আরও বলেন, ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা মানে দেশের ১৪০ কোটি মানুষের পাশাপাশি বিশ্বের সকল ভারতীয়দের প্রতিনিধিত্ব করা, এর থেকে বড় আর কি হতে পারে?

আগেই জানা গিয়েছিল ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে গম্ভীরের নাম প্রায় পাকা হয়ে গিয়েছে।টি২০বিশ্বকাপ শেষ হলেই ভারতের নতুন কোচের নাম ঘোষণা করা হবে বোর্ডের পক্ষ থেকে। সব কিছু ঠিক ঠাক থাকলে গম্ভীরই হতে চলেছেন ভরাতীয় দলের নতুন কোচ।। ভারতীয় বোর্ডের লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। সেই বিশ্বকাপ পর্যন্ত তিন ফরম্যাটের জন্য এক জন কোচই নিয়োগ করবে বোর্ড।

কোচ হলে তাঁর লক্ষ্য যে থাকবে ভারতকে আইসিসি ট্রফি জেতানো সেটাও উল্লেখ করেন গম্ভীর। তাঁর কথায়, বিশ্বকাপ জিততে হলে ১৪০ কোটি ভারতবাসীর সাহায্য । দেশের প্রতিটি মানুষ যদি ক্রিকেটারদের জন্য প্রার্থনা করেন এবং খেলোয়াররা যদি তাদের জন্য খেলে তা হলে ভারত বিশ্বকাপ জিতবে। সবচেয়ে বড় কথা ভয় পেলে হবে না"।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাল পর্যন্ত নাইটদের নেতৃত্ব দিয়েছিলেন। এরমধ্যে দুইবার দলকে চ্যাম্পিয়ন করেন আর দুই বার কেকেআরকে প্লে-অফে নিয়ে যান। এবার তিনি মেন্টর ছিলেন দলের। কেকেআর আইপিএল জিতেছে। কেকেআরের মালিক মালিক শাহরুখ খান তাকে দলে ফিরিয়ে এনেছিলেন, নাইট কর্ণধার চাইছেন আগামী এক দুই বছর নয় এক দশক কেকেআরের দায়িত্ব নিন গৌতম গম্ভীর।

নাইট মেন্টর নাকি জাতীয় দলের কোচ? আগামী দিনে কোন পদে দেখা যাবে গম্ভীরকে? গোতি কিন্তু বুঝিয়ে দিলেন তাঁর লক্ষ্য এবার বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+