ভারতের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম : সৌরভ গঙ্গোপাধ্যায়

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ১৩০ রানের ব্যবধানের জয়ে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

"দক্ষিণ আফ্রিকা কবে শেষবার এভাবে মাঠে খেলেছে আমার মনে নেই"। ভারতের জয়ের পর পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম : সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারতের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ব্যাটিংয়ে খুশী মহারাজ। দেশের অন্যতম সেরা বাঁহাতি খেলোয়াড় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে পাকিস্তানের বিরুদ্ধে যে পারফরম্যান্স ধাওয়ানের ব্যাট থেকে বেরিয়েছিল তা একপ্রকারে ওকে আত্মবিশ্বাস দিয়েছে যা ওর জন্য সত্যিই প্রয়োজন ছিল। সেখান থেকে ধৈর্যের সঙ্গে নিজেকে তৈরি করতে শুরু করে ধাওয়ান। পরের ম্যাচেই একেবার অনবদ্য এক সেঞ্চুরি করাটা তারই প্রমাণ।

যদিও সৌরভ ভারতীয় দলকে সতর্ক করে বলেন, "অন্যদিকে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজার ফর্মে ফেরাটা অত্যন্ত আবশ্যক । আসলে ভারতীয় দল অনেকাংশে বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানের ব্যাটিংয়ের উপর নির্ভরশীল। কিন্তু মিডল অর্ডারের অবদান কিন্তু একটা টুর্নামেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।"(দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয়ের মুখ্য ১০টি কারণ)

'আমি আত্মবিশ্বাসী ছিলাম, ভারত জিতবে'

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। দ্বিতীয় উইকেটে ১২৭ রানের অংশীদারি গড়ে ভারতীয় দলকে ৩০৭/৭ রানের দোড়গোড়ায় নিয়ে যান কোহলি ও ধাওয়ান। যদিও সৌরভের বক্তব্য, ভারতীয় দল ২৫০ রানের গণ্ডি পেরনোর পরই ভারতের জয় নিয়ে আমি আত্মবিশ্বাসী হয়েছিলাম।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, "হাসিম আমলা এবং ডিভিলিয়ার্সের উইকে
নেওয়াটাই ম্যাচের মোড় পাল্টে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার ব্য়াটিংয়ে কোনও গভীরতা নেই আর তারই খেসারত দিতে হয়েছে দক্ষিণ আফ্রিকা দলকে। "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+