Abhishek Porel: ‘বোলার দেখে নয়, বল দেখে মেরেছি’, সৌরভ-পন্টিংদের আস্থার মান রেখে তৃপ্ত অভিষেক
আইপিএলেমর মানচিত্রে ক্রিকেটারদের যেখানে দূরবীন দিয়ে খুঁজে বার করতে হয় সেখানে উজ্জ্বল ব্যতিক্রম অভিষেক পোড়েল। চন্দননগরের এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যানই এবার আইপিএলে বাংলার পতাকা বাহক। বাংলা দলের তরুণ উইকেট কিপার ব্যাটার অভিষেক পোড়েল প্রতি ম্য়াচেই পাওয়ার প্লে-তে মারমুখি ব্যাটিংয়ে নজর কাড়ছেন।
গত মরশুমে যেখানে মাত্র চার ম্যাচে সুযোগ পেয়েছিলেন পোড়েল, এই মরশুমে নিজের পারফরম্য়ান্স গ্রাফ এতটাই বাড়িয়েছেন যে দিল্লি টিম ম্য়ানেজমেন্ট তাঁকে বসানোর কথা ভাবতেই পারেনি। সৌরভ-পন্টিংদের আস্থার মান রাখতে ভুল করেননি অভিষেক। এবারের আইপিএলে ১৪ ম্যাচে করেছেন ৩২৭ রান, দুটি অর্ধশতরান তাঁর নামের পাশে। স্ট্রাইকরেট ১৫৯.৫১।

চলতি আইপিএলে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে অভিষেক বলেন, 'সব মিলিয়ে দারুন একটা অভিজ্ঞতা বলা যেতে পারে, বিভিন্ন পজিশনে ব্যাটিং করার সুযোগ হয়েছিল। সৌরভ স্যার-পন্টিং স্যার ঋষভ ভাই যেভাবে পরিকল্পনা করেছিল সেটা কার্যকর করার চেষ্টা করেছি।'
গত বছর এবং চলতি মরশুমের মধ্যে পার্থক্য প্রসঙ্গে অভিষেক বলেন, 'সৌরভ স্যার-রিকি স্যার টিম ম্যানেজমেন্টের সকলে আমার পাশে সব সময় থেকেছেন। আমার উপর ভরসা করেছেন। যে একে সুযোগ দেওয়া যেতে পারে। প্রথম ব্যাটিংয়ে পরে কিপিং করার সুযোগ পাই। গত বছরের ভুল ত্রুটি গুলো মাঝের সময়ে শুধরে নেওয়ার চেষ্টা করেছি অনুশীলনের মধ্যে দিয়ে। তার পর সেটা এই বছর কাজে লাগানোর চেষ্টা করেছি।'
এবারের আইপিএলে স্ট্রাইকরেটে নজর কেড়েছেন পোড়েল। ব্যাটিং করার সময় কী ধরনের পরিকল্পনা থাকত তরুণ এই উইকেটরক্ষকের মাথায়? সেই প্রসঙ্গে বঙ্গ ক্রিকেটারের জবাব, 'প্রথমত আমার কাছে সব সময়ই গুরুত্বপূর্ণ ছিল দলের প্রয়োজন অনুসারে খেলা। তারপর যেটা মাথায় রাখতাম এতদিন ধরে নেটে অনুশীলনে যেটা শিখেছি সেটাকে মাঠে কার্যকর করতে হবে। স্ট্রাইকরেট নিটয়ে খুব বেশি ভাবতাম না।'
এবারের আইপিএলে তারকা বোলারদের বিরুদ্ধে সাহসী পারফরম্যান্স তুলে ধরেছেন মিচেল স্টার্ক থেকে প্যাট কামিন্স প্রত্যেক বোলারের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করেন অভিষেক। এর রহস্য প্রসঙ্গে অভিষেক বলেন, 'কখনও বোলারদের মারিনি। বল দেখে মেরেছি, ম্যাচের আগে ভাবতাম মিচেল স্টার্ক এইভাবে বোলিং করতে পারে। কিন্তু মাঠে নেমে ভাবতাম না কে বল করছে সেটা স্টার্ক না প্যাট কামিন্স বা বুমরাহ। শুধু বল দেখে মারার সিদ্ধান্ত নিলাম।'
অভিষেকের জীবনে বড় অবদান রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। মহারাজের সৌজন্যেই দিল্লি দলে সুযোগ পান অভিষেক। দাদার অবদান প্রসঙ্গে অভিষেকের জবাব, 'দাদির মতো ব্যক্তিত্বের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ওনিই আমাকে ট্রায়ালে ডাকেন। খেলার সুযোগ দেন।স্যার না থাকলে দিল্লি দলে খেলার সুযোগই পেতাম না, শিখিয়েছেন কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে হয়। আজকে যে জায়গাটা পৌঁছেছি তাতে দাদার বড় অবদান আছে।'
শুধু দাদা বা পন্টিং নন, পন্থের থেকেও অনেক কিছু শিখতে পেরেছেন বলেও জানিয়েছেন অভিষেক। আপাতত কয়েকদিন ছুটি কাটাতে চান অভিষেক, তারপর ফিরে এসেই বেঙ্গল টি২০ টুর্নামেন্টে খেলবেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications