Keshav Maharaj: প্রোটিয়া হলেও রামের ভক্ত, ব্যাটিংয়ের সময় রাম সিয়া রাম গান নিয়েও ফাঁস করলেন রহস্য
জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকান হলেও ভারতীয় সমাজ সংস্কৃতির সঙ্গে গভীর যোগ রয়েছে কেশবের। এমনকি ভারতীয় দেবতাদের উপর যে তাঁর গভীর আস্থা আছে সেই কথাও স্পষ্টভাবেই জানিয়ে দিলেন প্রোটিয়া এই ক্রিকেটার। সম্প্রতি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের সময় দেখা গিয়েছে কেশব মহারাজ নামতেই রাম সিয়া রাম গানটি বেজে ওঠে স্টেডিয়ামের সাউন্ড স্টিটেম।
দক্ষিণ আফ্রিকান হলেন কেশব মহারাজের রাম ভক্তি কিন্তু কোনও অংশে কম নয়।তাঁর মাঠের নামার সঙ্গে সঙ্গেই ভগবান রামের গান বেজে উঠতে শোনা গিয়েছে এবং তাঁতে কোহলির বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন।

একইসঙ্গে কেশব মহারাজ আরও উল্লেখ করেছেন, " ভগবান আমায় সব সময় পথ দেখান, সুযোগ দেন। ভগবানই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তাই আমি যে মহিলা মাঠে গান চালানোর দায়িত্বে ছিলেন, তাঁকে অনুরোধ করি আমায় ব্যাট করতে নামার সময় যেন ভগবান রামের ওপর থাকা গানটা চালানো হয়। 'রাম সিয়া রাম'গানটা কানে সুনে ব্যাট করতে নামাটা একটা দারুণ অনুভূতি।'
টেস্ট ম্যাচ চলাকালীন দেখা গিয়েছিল ভগবান রামের গানের কলি কেএল রাহুলের কানে আসতেই প্রোটিয়া স্পিনারকে সম্মান জানিয়েছিলেন । এমনকি কেপ টাইউন টেস্টের প্রথম দিনও সেই মুহূর্ত সবার সামনে এসেছিল। এই গান চালু হওয়ার সঙ্গে সঙ্গেই নমস্কার করেন বিরাট কোহলি।
আফ্রিকার সবুজ জার্সি গায়ে মাঠে নামলেও কেশবের সাথে যোগ রয়েছে ভারতেরও। তাঁর পূর্বপুরুষেরা উত্তরপ্রদেশের সুলতানপুর অঞ্চল থেকে পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। কেশব মহারাজ বিশ্বকাপ খেলতে ভারতে এসে সবার আগে তিনি পরিবারকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। এছাড়া তিনি বিশ্বের বিভিন্ন মন্দিরে যান পুজো দেওয়ার জন্য।












Click it and Unblock the Notifications