IPL 2024: আইপিএল বেটিংয়ে ঋণের জালে জর্জরিত স্বামী, পাওনাদারদের চাপে আত্মঘাতী স্ত্রী

আইপিএল চালু হলেই দেশজুড়ে বাড়তে বেটিংয়ের রমরমা। অনেকেই টাকার লোভে এই বেটিং চক্রে জড়িয়ে পড়েন। বেটিং চক্রে জড়িয়ে মর্মান্তিক পরিণতি হল এক ইঞ্জিনিয়ারের স্ত্রী-র। স্বামী ঋণের জালে জর্জরিত হয়ে যাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিলেন কর্ণাটকের বাসিন্দা রঞ্জিতা।পুলিশ জানিয়েছে, সরকারি ইঞ্জিনয়ারের নাম দর্শন বাবু। তিনি অনলাইন বেটিং করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

১৮ মার্চ কর্ণাটকের চিত্রদুর্গে রঞ্জিথাকে তার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের মতে, দর্শন এক কোটিরও বেশি টাকা ঋণ নিয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান বেটিংয়ে অত্যাধিক আশক্তির কারণেই ধারের পরিমাণ বাড়তে থাকে দর্শনের। প্রায় দেড় কোটি টাকা ধার হয়ে যায় ইঞ্জিনিয়ারের। ক্রমাগত ঋণের কারণে পাওনাদারদের উৎপাতে আত্মহত্যা করেন ইঞ্জিনিয়ারের স্ত্রী।

IPL 2024

রঞ্জিথা ২০২০ সালে দর্শনকে বিয়ে করেছিলেন। তিনি ২০২১ সালে দর্শনের বাজির সঙ্গে জড়িত থাকার জানতে পারেন বলে দাবি করেছেন রঞ্জিথার বাবা ভেঙ্কটেশ।
যদিও মৃতের শ্বশুরের অভিযোগ, দর্শনকে ফাঁসানো হয়েছে।তিনি আরও বলেন, 'তিনি (দর্শন) বাজি ধরতে ইচ্ছুক ছিলেন না, কিন্তু সন্দেহভাজনরা তাকে জোর করে বলেছিল এটাই বড়লোক হওয়ার সহজ উপায়। তাঁকে ক্রমাগত প্রলোভন দেখানো হতে থাকে। তারা নিরাপত্তা হিসাবে কিছু ফাঁকা চেকের পরিবর্তে তার বাজির কার্যকলাপে অর্থ সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল'।

স্থানীয় সূত্রে জানা গি্য়েছে, ২০২১ সাল থেকে আইপিএল-এ বেটিং করছেন কর্ণাটকের বাসিন্দা দর্শন বাবু। তার জেরে এলাকায় তাঁর ঋণের পরিমাণ ১ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। অর্থ আদায়ের জন্য লাগাতার চাপ আসতে শুরু করেছিল পাওনাদারদের পক্ষ থেকে। তার জেরেই চরম পদক্ষেপ নিতে হয়েছে দর্শনের স্ত্রী রঞ্জিতাকে।

নিজের টাকা শেষ হয়ে যাওয়ার পর একাধিক লোকের থেকে টাকা ধার করা শুরু করেছিলেন তিনি। বিগত কয়েক মাস ধরে পাওনাদাররা দর্শনের বাড়িতে টাকা চাইতে আসছিলেন। ক্রমাগত টাকা ফেরত দেওয়ার মানসিক চাপ এবং পাওনাদারদের 'হেনস্থা'র কারণেই দর্শনের স্ত্রী রঞ্জিতা আত্মহত্যা করেছেন।

যে ঘরে রঞ্জিতা আত্মহত্যা করেছেন সেখান থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে ১৩ জনের নামে অভিযোগ করা। রঞ্জিতার বাবা তাদের সকলের নামে মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ কোটি টাকা মতো শোধ করে দিয়েছিলেন দর্শন। বাকি টাকা জন্যই তাঁকে তাড়া দেওয়া হচ্ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+