ধোনির কোন বার্তায় আইপিএল ক্যাম্প আয়োজন করতে রাজি হয় সিএসকে সিইও?

ধোনির কোন বার্তায় আইপিএল ক্যাম্প আয়োজন করতে রাজি হয় সিএসকে সিইও?

করোনা ভাইরাসের আবহে ক্রিকেটারদের নিয়ে ট্রেনিং ক্যাম্প আয়োজন করতে নাকি রাজি ছিলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন। সেই সময় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছোট্ট বার্তায় তিনি নিজের সিদ্ধান্ত বদল করেন বলেও জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের শীর্ষ কর্তা। সেদিন ঠিক কী বলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে সদ্য বিদায় জানানো কিংবদন্তি।

রাজি ছিলেন না বিশ্বনাথন

রাজি ছিলেন না বিশ্বনাথন

করোনা ভাইরাসের আবহেই আইপিএলে হবে জানার পরেই সব স্বাস্থ্য এবং সুরক্ষা বিধি মেনে সংযুক্ত আরব আমিরশাহী পাড়ি দেওয়ার প্রস্তুতি শুরু করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলি। তা বলে অতিমারী পরিস্থিতিতে দলের ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি শিবির আয়োজন করার পক্ষপাতি ছিলেন না চেন্নাই সুপার কিংসের চিফ অপারেটিং অফিসার কাশি বিশ্বনাথন। সিএসকের ইউ টিউব চ্যানেলে এ কথা তিনি নিজেই জানিয়েছেন।

ধোনির বার্তায় সিদ্ধান্ত বদল

ধোনির বার্তায় সিদ্ধান্ত বদল

সিএসকে সিইও জানিয়েছেন, পরিস্থিতি প্রতিকূল হলেও ঘরের মাঠে অন্তত পাঁচ দিনের প্রস্তুতি শিবির চেয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কাশি বিশ্বনাথনের কথায়, এক বার্তায় মাহি নাকি তাঁকে জানিয়েছিলেন যে চার-পাঁচ মাস বাইশ গজের বাইরে রয়েছেন ক্রিকেটাররা। আইপিএল খেলতে যাওয়ার আগে দলের ক্রিকেটারদের তিনি একত্রে দেখতে চান বলেও জানিয়েছিলেন ধোনি। এরপরেই তিনি নিজের সিদ্ধান্ত বদল করেছিলেন বলে জানিয়েছেন সিএসকে সিইও কাশি বিশ্বনাথন।

প্রস্তুতি শিবিরের প্রভাব পড়বে

প্রস্তুতি শিবিরের প্রভাব পড়বে

দুবাই উড়ে যাওয়ার আগে সিএসকের যে যে ক্রিকেটার পাঁচ দিনের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন, তাঁরা আইপিএলে ভালো খেলবেন বলে বিশ্বাস করেন কাশি বিশ্বনাথন। চিপক স্টেডিয়ামে ওই ক্যাম্প আয়োজন করতে পেরে তিনি সন্তুষ্ট বলেও জানিয়েছেন সিএসকের শীর্ষ কর্তা।

আইপিএলের জন্য প্রস্তুত সিএসকে

আইপিএলের জন্য প্রস্তুত সিএসকে

করোনা ভাইরাসের আবহে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। ১০ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ইভেন্টে অংশ নিতে দুবাই উড়ে যাওয়ার আগে চেন্নাইতে পাঁচ দিনের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডুরা। ওই শিবির থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এমএস ও রায়না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+