Hong Kong Cricket Sixes: হংকংয়ে উথাপ্পার নেতৃত্বে ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে, দলে বাংলার ২ প্রাক্তনী

Hong Kong Cricket Sixes 2024: হংকং ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টের জন্য ভারতীয় দল ঘোষণা করা হলো। ১ নভেম্বর ভারতের খেলা পড়েছে পাকিস্তানের বিরুদ্ধে।

তবে এবার ভারতীয় দলে বর্তমান ক্রিকেটারদের রাখা হয়নি। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রবিন উথাপ্পা।

Hong Kong Cricket Sixes

এই টুর্নামেন্টে এর আগে খেলতে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, ওয়াসিম আক্রম, শেন ওয়ার্ন, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলের মতো তারকা ক্রিকেটারদের। পাঁচবার করে আইসিসি অনুমোদিত এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

৭ বছর পর ফের এই টুর্নামেন্ট ফিরছে। প্রতি দলে থাকবেন ৬ ক্রিকেটার। ১২টি দেশ এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভারতীয় দলের অধিনায়ক রবিন উথাপ্পা। এ ছাড়াও দলে রয়েছেন ভরত চিপলি, কেদার যাদব, মনোজ তিওয়ারি, শাহবাজ নাদিম. শ্রীবৎস গোস্বামী ও স্টুয়ার্ট বিনি। ফলে ৭ জনের দলে বাংলার ২ প্রাক্তনী আছেন।

২০০৫ সালে এই টুর্নামেন্টে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার প্রতিযোগিতার ২০তম সংস্করণ। ভারত, পাকিস্তান ছাড়াও এ বার অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, হংকং, নেপাল, নিউজিল্যান্ড, ওমান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহী। ১ নভেম্বর শুরু হয়ে প্রতিযোগিতা চলবে নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত। খেলাগুলি সম্প্রচার হবে স্টার স্পোর্টসে। ভারত-পাকিস্তান ম্যাচ ১ নভেম্বর শুরু হং কংয়ের সময় বেলা ২টোয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+