আমাদের বাছাই: আইসিসি বিশ্বকাপ ২০১৫-এ ভারতীয় দলের চূড়ান্ত ১৫
বেঙ্গালুরু, ৫ জানুয়ারি : আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এ ভারতীয় দলের চূড়ান্ত ১৫ খেলোয়াড়ের নাম নির্বাচকরা ঘোষণা করবেন আগামীকাল। যেখানে এম এস ধোনির অধিনায়কত্বে মেন ইন ব্লু মাঠে নামবে। সহ-অধিনায়ক হিসাবে থাকবেন বিরাট কোহলি।
সন্দীপ পাতিল নেতৃত্বাধীন নির্বাচন কমিটির সদস্যরা ইতিমধ্যে ৩০ জনের নাম বেছে নিয়েছে। ৬ জানুয়ারি তা ছেঁটে ১৫ করা হবে। এবছর ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে বিশ্বকাপ। অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।

বিশ্বকাপের চূড়ান্ত ১৫ খেলোয়াড় নির্বাচকরা বেছে নেবেন কাল। কিন্তু তার আগে ওয়ানইন্ডিয়া নির্বাচকদের বাছা ৩০ খেলোয়াড়ের মধ্যে থেকে ১৫ জনকে বেছে নিল।
ব্যাটসম্যান (৭)
১. বিরাট কোহলি (দিল্লি/রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) - সহ-অধিনায়ক
২. শিখর ধাওয়ান (দিল্লি/সানরাইজার্স হায়দ্রাবাদ)
৩. রোহিত শর্মা (মুম্বই/মুম্বই ইন্ডিয়ানস)
৪. আজিঙ্কা রাহানে (মুম্বই/রাজস্থান রয়্যালস)
৫. সুরেশ রায়না (উত্তরপ্রদেশ/চেন্নাই সুপারকিংস)
৬. আম্বাটি রায়ুদু (ভাদোদরা/মুম্বই ইন্ডিয়ানস)
৭. মুরলী বিজয় (তামিলনাড়ু)
উইকেটকিপার (১)
৮. এম এস ধোনি (ঝাড়খণ্ড/চেন্নাই সুপারকিংস) - অধিনায়ক
অল রাউন্ডার (২)
৯. রবিন্দ্র জাদেজা (সৌরাষ্ট্র/চেন্নাই সুপারকিংস)
১০. আক্সার পটেল (গুজরাত/কিংস ইলেভেন পাঞ্জাব)
ফাস্ট বোলার (৪)
১১. ভুবনেশ্বর কুমার (উত্তরপ্রদেশ/সানরাইজার্স হায়দ্রাবাদ)
১২. মহম্মদ শামি (দিল্লি/দিল্লি ডেয়ারডেভিলস)
১৩. ইশান্ত শর্মা (দিল্লি/সানরাইজার্স হায়দ্রাবাদ)
১৪. উমেশ যাদব (বিদর্ভ/কলকাতা নাইট রাইডার্স)
স্পিনার (১)
১৫. আর আশ্বিন (তামিলনাড়ু/চেন্নাই সুপারকিংস)












Click it and Unblock the Notifications