HCA: আইপিএলের আগেই প্রকাশ্যে আর্থিক দুর্নীতি, ইডির কঠোর পদক্ষেপ হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কর্তাদের বিরুদ্ধে

ক্রিকেটের সঙ্গে আর্থিক দুর্নীতির অভিযোগ নতুন কোনও বিষয় নয়। অতীতের বিসিসিআই থেকে রাজ্য ক্রিকেট সংস্থার একাধিক কর্তার বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই জন্য শাস্তিও পেতে হয়েছিল একাধিক কর্তাকে। এবার আর্থিক দুর্নীতির অভিযোগ হায়দারবাদ ক্রিকেট সংস্থার একাধিক কর্তার বিরুদ্ধে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইডি। অতীতেও এই ক্রিকেট সংস্থার বিরুদ্ধে একাধিকবার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল।

হায়দারবাদ ক্রিকেট সংস্থার সংশ্লিষ্ট ক্রিকেট কর্তাদের বিরুদ্ধে চেয়ার, ক্রিকেট বল এবং জিমে সরঞ্জাম কেনার জন্য তহবিল অপব্যবহারের অভিযোগ উঠেছে । এর ফলে সংশ্লিষ্ট কর্তাদের ৫১.২৯ লক্ষ টাকা স্থাবর সম্পত্তিও অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে ইডি। ২০০২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে এই ঘটনা তদন্ত শুরু করেছে ইডি। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ কয়েকটি এফআইআর করা হয়েছে সংশ্লিষ্ট কর্তাদের বিরুদ্ধে।

HCA

সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইডি। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংস্কারের জন্য তহবিল বরাদ্দ করা হয়েছিল কিন্তু সেই তহবিলের অপব্যবহারের অভিযোগ উঠেছে একধিক কর্তাদের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। উঠে এসেছে পদাধিকারীরা তিনটি সংস্থার সঙ্গে ক্রিকেট বল , চেয়ার এবং জিমের সরঞ্জাম সরবরাহের জন্য চুক্তি করেছিলেন, যা বাজার মূল্যের থেকে অত্যন্ত চড়া দামের। এর ফলে সরবরাহকারীদের সঙ্গে তাদের অবৈধ আর্থিক লেনদেনও রয়েছে বলে ইডিরর ধারণা।

ইডির তদন্তে উঠে এসেছে, কর্তাদের পরিবারের সদস্যদের কোম্পানি থেকেই এই সরঞ্জাম আনা হয়েছিল। ফলে তাদের পরিবারের সদস্যরাও এই কাণ্ডে যুক্ত আছেন বলে প্রাথমিক অনুমান। তবে গোটা তদন্ত প্রক্রিয়া এখনও সমাপ্ত হয়নি। গোটা তদন্ত হলেও পুরো বিষয়টি পরিস্কার হবে।

এর আগে হায়দরাবাদ ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে সমন পাঠিয়েছিল ইডি। অতীতে এইচসিএ-র সভাপতি ছিলেন আজহার। সেই সময়ে তিনি সংস্থার তহবিলের টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে।

প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছিল আজহারে বিরুদ্ধে। ডিজেল জেনারেটর, অগ্নিনির্বাপণ যন্ত্র কেনা এবং রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের ক্যানোপি কেনার জন্য ওই টাকা বরাদ্দ ছিল। সেই টাকাই তছরূপ হয়েছে বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+