হরমনপ্রীত থাকলেও পাকিস্তান ম্যাচে নেই স্মৃতি! মহিলা টি ২০ বিশ্বকাপ অভিযান শুরুর আগে রিচার প্রশংসায় কোচ

মহিলাদের টি ২০ বিশ্বকাপের ম্য়াচে কাল ভারত অভিযান শুরু করবে পাকিস্তান ম্যাচ দিয়ে। অধিনায়ক হরমনপ্রীত কৌর খেলতে পারবেন। তবে ছিটকে গেলেন স্মৃতি মান্ধানা।

মহিলাদের টি ২০ বিশ্বকাপের ম্যাচে কাল অভিযান শুরু করছে হরমনপ্রীত কৌরের ভারত। কেপ টাউনে প্রথম ম্যাচেই ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মুখোমুখি ভারত-পাকিস্তান। হরমনপ্রীত এই ম্যাচ খেলার জন্য ফিট হয়ে গেলেও ছিটকে গেলেন স্মৃতি মান্ধানা। যদিও মান্ধানা পরের ম্যাচে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।

হরমনপ্রীত থাকলেও পাকিস্তান ম্যাচে নেই স্মৃতি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত পরাস্ত হওয়ার পরই জানা গিয়েছিল হরমনপ্রীত কৌরের কাঁধে সামান্য চোট রয়েছে। এর ফলে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিরুদ্ধে তিনি প্রস্তুতি ম্যাচ খেলেননি। আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়েই আঙুলো চোট লাগে সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার। ভারতীয় মহিলা দলের দায়িত্বপ্রাপ্ত কোচ হৃষীকেশ কানিতকার বলেন, হরমনপ্রীত কালকের ম্যাচে খেলবেন। তিনি গত দু-দিন ধরে নেটে ব্যাটিংও করেছেন। তিনি পাকিস্তান ম্যাচে মাঠে নামার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। যদিও স্মৃতির আঙুলের চোট এখনও সারেনি। তিনি সম্ভবত খেলবেন না। একটা ভালো খবর, স্মৃতির আঙুলে কোনও ফ্র্যাকচার বা চিড় ধরা পড়েনি। ভারতীয় শিবিরের আশা ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে খেলতে পারবেন মান্ধানা।

১৯৯৮ সালে ঢাকার ইন্ডিপেন্ডেন্স কাপে চার মেরে ভারতকে চ্যাম্পিয়ন করানো কানিতকারের দাবি, তাঁর দলের প্রস্তুতি যথেষ্টই ভালো। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে ভারত রানার-আপ হয়েছিল। যদিও বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড ভারতীয় মহিলা দলের খুব ভালো নয়। ২০২১ ও ২০১৬ সালে পরাস্ত হয়েছিল ভারতের প্রমীলা বাহিনী। কানিতকারের দাবি, এবারের দলে থাকা ক্রিকেটাররা পাকিস্তান ম্যাচ খেলেছেন। তাঁরা জানেন কী করণীয়। ফলে দলের সামগ্রিক পরিবেশ ভালো। সকলেই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে নিজেদের শক্তি যাচাই করতে চায়। বিশ্বকাপে ভালো ফলের জন্য আমাদের সকলেই মুখিয়ে রয়েছেন।

খেলা দক্ষিণ আফ্রিকায় হলেও স্পিনাররা সাহায্য পাবেন বলে উপলব্ধি ভারতীয় কোচের। ইস্ট লন্ডনের উইকেট ভারতের মতোই। কেপ টাউনের পিচও ভালো খেলার পক্ষে উপযুক্ত। স্পিনাররা সাহায্য আদায় করে নিতে পারবেন। ভারতের একাদশ খোলসা করেননি কানিতকার। অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য বাংলার রিচা ঘোষ ভালো ফর্মে রয়েছেন। কানিকতার তাঁর প্রশংসা করে বলেন, রিচা অসাধারণ প্রতিভা। তাঁর জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষায়। কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। সবকিছু ঠিকঠাক রেখে এগোলে রিচার জন্য স্কাই ইজ দ্য লিমিট বলেও উল্লেখ করেন কানিতকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+