T20 World Cup: রিঙ্কুর কপাল মন্দ! বিশ্বকাপের দল নির্বাচনী বৈঠকে কোন ক্রিকেটারকে নিয়ে বিতর্ক বাঁধল?

অপেক্ষার অবসান। টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতীয়। কারা দলে থাকবেন তা নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই চলছিল জল্পনা-কল্পনা। কোনওরকম ঝুঁকি না নিয়ে একেবারে চমকহীন টি২০ বিশ্বকাপের দল বেছে নিয়েছেন অজিত আগরকরের নেতৃত্বাধীন মুখ্য নির্বাচক মণ্ডলী। দল ঘোষণার পর থেকেই চর্চায় দুটি নাম হার্দিক পাণ্ডিয়া এবং রিঙ্কু সিং।

মঙ্গলবার আহমেদাবাদে বৈঠকে বসেছিলেন নির্বাচকরা। বোর্ডের সচিব জয় শাহ, ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ও সেই বৈঠকে ছিলেন, তবে বৈঠকে হার্দিক পাণ্ডিয়ার নাম নিয়ে তীব্র বিতর্ক হয়, এমনকি দীর্ঘক্ষণ আলোচনা হয় রিঙ্কু সিংয়ের নাম নিয়েও। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে উঠে এসেছে ভারতীয় দল নির্বাচনী বৈঠকের বেশ কিছু আভ্যন্তরীন তথ্য।

T20 World Cup

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিশ্বকাপের গল নির্বাচনী বৈঠকে হার্দিক পাণ্ডিয়াকে রাখা নিয়ে বিরাট বিতর্ক হয়েছিল। সংশ্লিষ্ট কর্তার বক্তব্য অনুসারে, 'টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে হার্দিক পাণ্ডিয়ার জায়গা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। বরং স্কোয়াডে সঞ্জু স্যামসনের জায়গা নিয়ে তেমন কোনও বিতর্ক হয়নি। তবে একটা কথা বলতে পারি রিঙ্কু সিংয়ের কপালটাই খারাপ।'

রিঙ্কু সিং, শিবম দুবে ও হার্দিক পাণ্ডিয়া টি২০ বিশ্বকাপের টিম বাছাইয়ের মিটিংয়ে মোট ৩ ক্রিকেটারকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল। একইসঙ্গে তিনি বলেছেন, 'রিঙ্কু সিং, শিবম দুবের মধ্যে লড়াই চলে। সেই সঙ্গে ছিলেন হার্দিক পাণ্ডিয়া। শেষ পর্যন্ত রিঙ্কু সিংকে মূল দলে রাখা সম্ভব হয়নি।'

অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল টি২০ বিশ্বকাপের জন্য প্রথমবারের মতো দলে সঞ্জু স্যামসন এবং যজুবেন্দ্র চাহালকে জায়গা করে দিয়েছে, কিন্তু তবুও, তাও দল নির্বাচন নিয়ে বিতর্ক মিটছে না। তবে, রিংকু সিংয়ের জন্য এখনও আশা রয়েছে, কারণ ২৫ মে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন করা যেতে পারে।

রীতি অনুযায়ী প্রধান নির্বাচক অজিত আগরকর সংবাদমাধ্যমের সামনে দল ঘোষণা করেননি। সমাজ মাধ্যমেই ভারতীয় দল ঘোষণা করা হয়। অধিনায়ক রোহিত শর্মাও কথা বলেননি। কেন এ ভাবে বিশ্বকাপের দল ঘোষণা করা হল, তার ব্যাখ্যা দিয়েছে বিসিসিআই। আগামী বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন প্রধান নির্বাচক এবং অধিনায়ক।

১লা মে-র মধ্যে সব দলকেই তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে। ২৫শে মে-র মধ্যে দলগুলি তাঁদের স্কোয়াডে পরিবর্তন করতে পারবে। এরপর চোট বা অন্য কোনও সমস্যার কারণে দ‌লে পরিবর্তন করতে হ‌লে আইসিসির অনুমোদন নিতে হবে।

টি২০ বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন ছিল ১ মে। বুধবার মে দিবসের জন্য ছুটি থাকে বিসিসিআই দফতরে। তাই ৩০ এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। ৩০ এপ্রিল ছিল আবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্সের খেলা। অধিনায়ক রোহিত এই ম্যাচের জন্য ছিলেন লখনউয়ে। তাই মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়া সম্ভব ছিল না তাঁর পক্ষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+